Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, বন্দুকধারীসহ নিহত ৩

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১০
ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, বন্দুকধারীসহ নিহত ৩

ছবি: রয়টার্স

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে শুক্রবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহত আরও কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিপাইনের জাতীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনায় নিশ্চিতভাবে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।’

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মিনদাও দ্বীপের দক্ষিণ কোটাবাতো প্রদেশের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে জরুরি সেবাদানকারী দলকে ডাকা হয়।

দক্ষিণ কোটাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো বলেছেন, নিহত দুই শিক্ষার্থীর একজন ছেলে ও একজন মেয়ে। দুজনেরই বয়স ১৪ বছর। নিহত তৃতীয় ব্যক্তি ছিলেন বন্দুকধারী।

রয়টার্সকে বাঙ্গা শহরের মেয়র আলবার্ট পালেনসিয়া বলেছেন, তৃতীয় ব্যক্তি, যাকে ১৬ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী বলে ধারণা করা হচ্ছে, তিনিও নিহত হয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, পুলিশসহ আহত ৬

০৩ সেপ্টেম্বর ২০২৬


তিনি বলেছেন, আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন। আহত ও নিহত সবাই ১৪ থেকে ১৭ বছর বয়সী।

পুলিশ বলেছে, ‘ঘটনাটি এখনো তদন্তাধীন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল নিরাপদ করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা ও শিক্ষার্থী এবং স্কুলের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ ও চিকিৎসা সেবাদানকারী দলের সঙ্গে সমন্বয় করেন।’

হামলায় কতজন বন্দুকধারী জড়িত ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এএফপির যাচাই করা ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে এক ব্যক্তিকে স্কুল থেকে আহত এক শিশুকে নিয়ে বের হতে দেখা যায়।

অন্য একটি ভিডিওতে স্থানীয় উপভাষায় কথা বলা এক শিক্ষককে বলতে শোনা যায়, সেখানে দুজন বন্দুকধারী ছিল। এ সময় এক শিক্ষার্থী জোর দিয়ে বলে, তারা স্কুলের বাইরের লোক।

সূত্র : ডয়চেভেলে

ফিলিপাইনবন্দুক হামলাস্কুলে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ