Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, পুলিশসহ আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, পুলিশসহ আহত ৬

যুক্তরাষ্ট্রে আবার ঘটেছে বন্দুক হামলার ঘটনা। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এরমধ্যে রয়েছেন পুলিশের তিন সদস্যও।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ঘটে এ ঘটনা। খবর আলজাজিরার।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন জানান, হামলার পর সন্দেহভাজন ব্যক্তিও নিহত হয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে মিনিয়াপোলিস শহরের কেন্দ্রস্থলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ ঘটনা ঘটে। বহুতল ভবনটিতে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই কর্মকর্তারা ভুক্তভোগীদের খুঁজে পান।

‘এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে’ যোগ করেন পার্টেন।

এ ছাড়াও তিন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান পার্টেন। বলেন, তাদের দুজন গুলিবিদ্ধ ছিলেন।

হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারের তথ্য অনুসারে, তাদের তিনজনের অবস্থাই এখন স্থিতিশীল।

পুলিশের মুখপাত্রের ভাষ্য, হামলাকারীর মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

হামলার কারণ এবং আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জরুরি পরিষেবাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।

মিনেসোটার হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার লিসা ডেমুথ বলেছেন, তিনি এ জঘন্য অপরাধের শিকারদের জন্য প্রার্থনা করছেন।

মিনিয়াপোলিসে গুলির ঘটনাটি এমন এক দিনে ঘটেছে, যেদিন ভার্জিনিয়া রাজ্যের ওয়েনসবোরো শহরের ওয়েস্টউড হিলস এলিমেন্টারি স্কুলেও ঘটেছে গুলির ঘটনা।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে ১৯ বছর বয়সী এক বন্দুকধারী জোর করে প্রাথমিক বিদ্যালয়টিতে ঢোকেন। সেখানে এক কর্মীকে গুলি করে আহত করার পর আত্মহত্যা করে।

এর আগে রবিবার ইলিনয়ের শিকাগো এবং নিউ জার্সির ট্রেন্টন শহরে বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise