ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে শুক্রবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহত আরও কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে।ফিলিপাইনের জাতীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনায় নিশ্চিতভাবে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।’স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মিনদাও দ্বীপের দক্ষিণ কোটাবাতো প্রদেশের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে জরুরি সেবাদানকারী দলকে ডাকা হয়।দক্ষিণ কোটাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো বলেছেন, নিহত দুই শিক্ষার্থীর এ...