Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সুইডেনের স্কুলে তলোয়ার হামলা, আটক ১

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ২০:৪০
সুইডেনের স্কুলে তলোয়ার হামলা, আটক ১

ছবি: রয়টার্স

সুইডেনের একটি উচ্চ বিদ্যালয়ে তলোয়ার হাতে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মধ্য সুইডেনের ফাগেরস্তা শহরের ব্রিনেল উচ্চ বিদ্যালয়ে শুক্রবার এ হামলার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে আশপাশের কয়েকটি বিদ্যালয় ও সরকারি ভবনে।

বিদ্যালয়টিতে ১৬ থেকে ২০ বছর বয়সী প্রায় ৪৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ফাগেরস্তার একটি বিদ্যালয়ে চলমান প্রাণঘাতী সহিংসতার ঘটনায় একটি ফোনকল পাওয়া যায়।’ পরে ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেওয়া হয় বলেও জানায় পুলিশ।

পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, এখন জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই।

তলোয়ার হামলার পর ফাগেরস্তার আরও কয়েকটি বিদ্যালয় ও সরকারি ভবনে নিরাপত্তাজনিত কারণে সবাইকে ভেতরে অবস্থান করতে বলা হয়।

আরও পড়ুন

স্কুলে গুলির রেশ না কাটতেই থাইল্যান্ডে সরকারি দপ্তরে বন্দুক হামলা

১০ আগস্ট ২০২৬

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সুইডেনের দৈনিক এক্সপ্রেসেন জানিয়েছে, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

ঘটনার এক বছর আগে মধ্য সুইডেনেরই ওরেব্রো শহরে একটি বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় এক বন্দুকধারী ১০ জনকে হত্যার পর নিজেকেও গুলি করে হত্যা করেন। এটি ছিল সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা।

শুক্রবারের হামলার পর সুইডিশ সরকার পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার।

আগামী মাসের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে জনমত জরিপে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকা মধ্য-বাম জোটের নেতা ও লেবার পার্টির প্রধান ম্যাগদালেনা অ্যান্ডারসন বলেছেন, ‘এই কঠিন সময়ে পুরো সুইডেন ফাগেরস্তার মানুষের পাশে রয়েছে।’

সুইডেনস্কুলে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি