Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

টরন্টোয় ‘সালসা উৎসবে’ বন্দুক হামলায় নিহত ২

বিবিসি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৭:১৮
টরন্টোয় ‘সালসা উৎসবে’ বন্দুক হামলায় নিহত ২

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছয়জনকে উদ্ধার করে পুলিশ- রয়টার্স

কানাডার টরন্টোতে ‘সালসা উৎসবে’ বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৮টা ১২ মিনিটে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ে সক্রিয় বন্দুকধারীর খবর পায় পুলিশ।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছয়জনকে উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

গুলির ঘটনার কয়েক ঘণ্টা পর আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, উৎসবে দুই ব্যক্তির মধ্যে পাল্টাপাল্টি গুলি চলে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫, আটক ২

২৯ জুন ২০২৬

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।

টরন্টো পুলিশের উপপ্রধান ফ্রান্সিসকো বারেদো ঘটনাস্থলকে ‘অত্যন্ত বিশৃঙ্খল’ বলে বর্ণনা করেন। তিনি জানান, গুলির সময় উৎসবে আনুমানিক ১৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

তিনি জানান, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি পৃথক অপরাধস্থল নিয়ে কাজ করছে পুলিশ। আরও তথ্য পাওয়া গেলে জনসাধারণকে জানানো হবে।

পুলিশ সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সেখানে এখনো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো তথ্য বা প্রত্যক্ষদর্শীর বর্ণনা থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, এ ঘটনায় তিনি ‘স্তম্ভিত’। তিনি নিহতদের পরিবারের সদস্য, আশঙ্কাজনক অবস্থায় থাকা আহত ব্যক্তি এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করেছেন।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড সালসা উৎসবে ঘটে যাওয়া এই ‘অর্থহীন সহিংসতার’ নিন্দা জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, এতে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

তিনি এক্সে দেওয়া এক বিবৃতিতে বললেন, ‘এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে অবশ্যই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং জীবনের বাকি সময় কারাগারে কাটাতে হবে।’

টরন্টোর মধ্যাঞ্চলে অবস্থিত সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউজুড়ে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁ রয়েছে। ১১ ও ১২ জুলাই সেখানে প্রতিবছরের মতো ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ লাতিন উৎসব আয়োজন করা হয়। এই বার্ষিক উৎসবে সরাসরি সংগীত ও নৃত্য পরিবেশনার আয়োজন থাকে।

কানাডাটরন্টোবন্দুক হামলাসালসা উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত