কানাডার টরন্টোতে ‘সালসা উৎসবে’ বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৮টা ১২ মিনিটে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ে সক্রিয় বন্দুকধারীর খবর পায় পুলিশ।ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছয়জনকে উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।গুলির ঘটনার কয়েক ঘণ্টা পর আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, উৎসবে দুই ব্যক্তির মধ্যে পাল্টাপাল্টি গুলি চলে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন...