Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৮

  • ডালাসে তিন দফা গুলি, বিশ্ববিদ্যালয় ও বিনোদনকেন্দ্রেও হামলা
হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:০৫
শেয়ার করুন:
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৮

সংগৃহীত ছবি

হ্যালোইনের আনন্দ উৎসব রূপ নিয়েছে আতঙ্ক আর রক্তপাতে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উৎসবের রাত ও সপ্তাহান্তে একের পর এক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। কস্টিউমের দোকান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশ এবং জনপ্রিয় বিনোদনকেন্দ্রেও ঘটেছে এসব হামলা। জনসমাগমপূর্ণ এলাকায় একের পর এক গুলির ঘটনায় উৎসবের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে টেক্সাসের ডালাসে। শহরের জনপ্রিয় বিনোদন এলাকা ডিপ এলামে প্রায় ৭৫ মিনিটের মধ্যে তিনটি পৃথক গুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং ১৫ জন আহত হন। শনিবার রাতে এসব হামলার পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো জানান, তিনটি স্থানে গুলির ঘটনা ঘটলেও হামলার কারণ এখনো পরিষ্কার নয়। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সব ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল। এরপরও সহিংসতা ঠেকানো সম্ভব হয়নি।

একই সপ্তাহান্তে আলাবামার বার্মিংহামেও বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটে। ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতা ‘ম্যাজিক সিটি ক্ল্যাসিক’ শেষে লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় গুলি চালানো হয়। এতে একজন নিহত এবং আটজন আহত হন। ম্যাচ দেখতে সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৭০ হাজার দর্শক। খেলা শেষে দর্শক ও তাদের পরিবারের সদস্যদের বড় অংশ স্টেডিয়াম এলাকা ছেড়ে যাওয়ার পর কাছের একটি সড়কে এ হামলা হয়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র।

আরও পড়ুন

জিঞ্জিরার মতো নকল কসমেটিকসের কারবার ব্রিটেনেও

০১ নভেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড শহরে হ্যালোইনের পোশাক ও সাজসজ্জার দোকান স্পিরিট হ্যালোইনে শুক্রবার রাতে গুলির ঘটনা ঘটে। এতে ৩১ বছর বয়সী কনস্ট্যান্স হেইজেস নিহত হন। তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় আরও ছয়জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক ধারণা, একজনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে। এ কাজে সহায়তা করছে এফবিআই।

একই দিনে মিশিগানের ম্যাডিসন হাইটস শহরের আরেকটি স্পিরিট হ্যালোইন দোকানে গুলিতে ২১ বছর বয়সী এক তরুণ নিহত হন। শুক্রবারের এ দুটি ঘটনা হ্যালোইন উপলক্ষে কেনাকাটা করতে যাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ডেলাওয়ারের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়ার ক্যাম্পাসের কাছে শনিবার গভীর রাতে গুলিতে আহত হন ছয়জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে রবিবার পর্যন্ত তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

ইলিনয়ের ব্লুমিংটন শহরে ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের কাছেও গুলির ঘটনা ঘটে। এতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরেক নারী। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। অন্যদিকে, আরকানসাসের ফায়েটভিল শহরে গুলিতে আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সেখানে গুলি চালানোর আগে একটি বিরোধের ঘটনা ঘটেছিল।

হ্যালোইন উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শিশু-কিশোর, পরিবার ও তরুণদের অংশগ্রহণে রাতভর অনুষ্ঠান, পার্টি ও বিনোদনের আয়োজন করা হয়। বিশেষ করে ডালাস, বার্মিংহাম ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শহরগুলোর বিনোদন এলাকাগুলোতে এ সময় মানুষের সমাগম বাড়ে। তবে এবারের উৎসবে একাধিক শহরে বন্দুক হামলার ঘটনায় জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এসব ঘটনার পেছনে একই ধরনের কোনো সংগঠিত পরিকল্পনা রয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পুলিশ বিভাগগুলো প্রতিটি ঘটনার আলাদাভাবে তদন্ত করছে। উৎসবের আনন্দের মধ্যে এমন ধারাবাহিক বন্দুক সহিংসতা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

যুক্তরাষ্ট্রহ্যালোইনবন্দুক হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নেতার ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি

    নেতার ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব