Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলে সিরিজ বন্দুক হামলা, নিহত ৩

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৭:০১
শেয়ার করুন:
ইসরায়েলে সিরিজ বন্দুক হামলা, নিহত ৩

রয়টার্স

ইসরায়েলে মধ্যাঞ্চলে অধিকৃত পশ্চিম তীরের কাছে রবিবার সিরিজ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনায় ২ সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে সন্দেহভাজন ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে পুলিশ।

পুলিশের এক মুখপাত্র জানান, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। তিনি ছিলেন নিকটবর্তী ইসরায়েলি শহর তাইবের এক আরব নাগরিক। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় এক সন্দেহভাজনও নিহত হয়েছেন।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘বিপুলসংখ্যক পুলিশ সদস্য এখনো ঘটনাস্থলে রয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।’ তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। নিহত ৩৫ বছর বয়সী ব্যক্তিকে ইসরায়েলি নাগরিক হিসেবে শনাক্ত করেছে স্থানীয় গণমাধ্যম।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তারা ঘটনাটিকে চলন্ত গাড়ি থেকে চালানো হামলা হিসেবে বর্ণনা করেছে। কাছাকাছি তিনটি স্থানে গুলির ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত সন্দেহভাজন গাড়িটি শনাক্ত করেছে তারা।

ঘটনাগুলো ফিলিস্তিনি পশ্চিম তীরের কালকিলিয়া শহরের কাছে ঘটেছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলার প্রশংসা করেছে, তবে দায় স্বীকার করেনি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার পর মধ্য ইসরায়েলের একটি এলাকা এবং পশ্চিম তীরের একটি নিকটবর্তী ইসরায়েলি বসতিতে মোতায়েন করা হয়েছে সেনা।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।

কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ইসরায়েলের আরব সম্প্রদায়ের মধ্যে ‘গভীর পরিবর্তন’ আনার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ‘ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চাওয়া সন্ত্রাসবাদের জন্য বিপজ্জনক ও চরমপন্থি পরিবেশ তৈরি হচ্ছে’ সেখানে।

ইসরায়েলবন্দুক হামলাসিরিজ হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের