Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

চোখের বদলে চোখ নেবে ইরান, যুক্তরাষ্ট্র চায় মাথা

  • পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে বাড়ছে বড় যুদ্ধের আশঙ্কা
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:২৮
চোখের বদলে চোখ নেবে ইরান, যুক্তরাষ্ট্র চায় মাথা

গ্রাফিকস: আগামীর সময়

‘চোখের বদলে চোখ’— ইরানের বার্তার জবাবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, ‘চোখের বদলে মাথা।’ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১২তম রাতে (গতকাল বৃহস্পতিবার) এসে এমনই পাল্টাপাল্টি বার্তায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক। ধারাবাহিক মার্কিন হামলা এবং ইরানের পাল্টা জবাবের হুমকিতে এ সংঘাত আরও বড় আকার নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকি দেওয়ার পরই নতুন করে উত্তেজনা তৈরি হয়। ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন বা বাণিজ্যিক জাহাজে হামলা হলে তার জবাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এর জবাবে গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, তেহরানের প্রতিরক্ষা নীতি হলো ‘চোখের বদলে চোখ’। তিনি জানিয়েছেন, ইরানের ওপর কোনো হামলা হলে তার জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়া হবে আগ্রাসনের মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পরদিন বৃহস্পতিবারই পাল্টা জবাব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি হলো ‘চোখের বদলে মাথা।’ অর্থাৎ, ইরানের কোনো আঘাতের জবাবে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের পাল্টা ব্যবস্থা নেবে।

রুবিও বলেছেন, ইরান সরাসরি ও পরোক্ষভাবে আলোচনার পথ খুঁজছে। তবে তার অভিযোগ, অতীতে তেহরান নাকি চুক্তিতে পৌঁছানোর পর তা ভেঙেছে বা শর্ত পরিবর্তনের চেষ্টা করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে এবং সেই মূল্য প্রতিদিন বাড়ছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এটি ছিল ইরানের বিরুদ্ধে টানা ১২তম রাতের অভিযান। মার্কিন বাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা কমানো। ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌ-সক্ষমতা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বাণিজ্যিক জাহাজ ও আঞ্চলিক নৌ-চলাচলে হামলার সক্ষমতা কমাতেই এ অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে তারাও পাল্টা জবাব দিতে প্রস্তুত।

সংঘাতের প্রভাব এখন মধ্যপ্রাচ্যের অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে আবারও বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে ইরানপন্থী ইয়েমেনের হুতি গোষ্ঠীর তৎপরতা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান সাধারণত সরাসরি সর্বাত্মক যুদ্ধের বদলে সীমিত ও হিসাবি পাল্টা আঘাতের কৌশল নেয়। তবে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করার হুমকিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে।

১২ রাত ধরে চলা এ সংঘাতের পর এখন বড় প্রশ্ন— ইরানের ‘চোখের বদলে চোখ’ নীতি আর যুক্তরাষ্ট্রের ‘চোখের বদলে মাথা’ হুঁশিয়ারি কি শুধু কথার লড়াইয়েই সীমাবদ্ধ থাকবে নাকি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগোবে?

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পহরমুজ প্রণালিবাণিজ্যিক জাহাজহুঁশিয়ারিযুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    advertiseadvertise