Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজা পুনর্গঠনে ২৪৫ কোটি ডলারের পরিকল্পনা ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৬
গাজা পুনর্গঠনে ২৪৫ কোটি ডলারের পরিকল্পনা ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’

ছবি: রয়টার্স

গাজা যুদ্ধ বন্ধে ‘বোর্ড অব পিস’ খুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ‘বোর্ড অব পিস’ সদস্যদের এক বৈঠকে বুধবার গাজার জন্য ছয় মাসের ২৪৫ কোটি ডলারের পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করবে বলে জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পরিকল্পনাটিতে ৬৬টি প্রকল্প রয়েছে। এর মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ, ধ্বংসস্তূপ সরানো, হাসপাতাল মেরামত, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য ব্যয়ের হিসাব রয়েছে। পরিকল্পনার একটি অনুলিপি হাতে পাওয়ার কথা উল্লেখ করে এসব তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিকল্পনায় গাজায় ভৌত অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫২০ কোটি ডলার বলে অনুমান করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী এক দশকে পূর্ণাঙ্গ পুনরুদ্ধার ও পুনর্গঠনে প্রায় ৭১৪০ কোটি ডলার প্রয়োজন হবে।

পরিকল্পনায় সীমান্ত পারাপারের পথগুলো মেরামত, বিদ্যুৎ ও পানি সরবরাহের অবকাঠামো পুনরুদ্ধার, ২৫ হাজার বহনযোগ্য সৌরবিদ্যুৎ কিট মোতায়েন এবং অগ্রাধিকারভিত্তিক পুনর্গঠন প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্থানগুলোর নিচে থাকা সুড়ঙ্গগুলো স্থায়ীভাবে ভরাট করার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েল-হামাসকে গাজার যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে বলল বোর্ড অব পিস

০৪ আগস্ট ২০২৬

জুলাইয়ের শেষ দিকে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসকে জানিয়েছিল, গাজার প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনীর জন্য ২০ কোটি ৬০ লাখ ডলারের বেশি অর্থ পাঠানো হচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত উপত্যকাটি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের স্থগিত হয়ে থাকা পরিকল্পনার জন্য এটি ছিল প্রথম বড় ধরনের অর্থায়ন।

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে উচ্চাভিলাষী পরিকল্পনা তদারকির জন্য ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছিলেন।

তবে জুলাইয়ের শেষ দিকে একটি চুক্তির ঘোষণা আসার পর থেকেই উদ্যোগটি থমকে আছে। চুক্তিটি এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস—উভয় পক্ষই অস্বীকৃতি জানিয়ে আসছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বোর্ড অব পিস’ ও ফিলিস্তিনি সরকার এখনো ২৪৫ কোটি ডলারের পুরো অর্থ নিশ্চিত করতে পারেনি। তবে তারা আশাবাদী, রাজনৈতিক বাধাগুলো দূর হলে দাতা দেশগুলো অর্থ সহায়তায় এগিয়ে আসবে।

বোর্ড অব পিসগাজাট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ