Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

পশ্চিম তীর

ফিলিস্তিনিদের বাড়ি অবরোধকারীদের নিন্দা করতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২১:৩৩
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধকারীদের নিন্দা করতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ

ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে অবরোধ আরোপকারী উগ্র বসতিস্থাপনকারীদের প্রকাশ্যে নিন্দা জানাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এর মধ্যেই বসতিস্থাপনকারীরা বাসিন্দাদের ওপর চাপ সৃষ্টি করতে নতুন একটি তাঁবু খাটিয়েছিল। পরে ইসরায়েলি সেনারা সেখানে এসে তাঁবুটি সরিয়ে দেয়।

প্রায় এক সপ্তাহ ধরে কুসরায় বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে রেখেছে। এর আগে তারা পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে ওই এলাকার ফিলিস্তিনিরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, বসতিস্থাপনকারীরা আরও জমি দখলের জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। এতে ফিলিস্তিনিরা যে ভূখণ্ডে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তা আরও সংকুচিত হয়ে পড়ছে।

আরও পড়ুন

পশ্চিম তীরে সংঘর্ষ, মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি সেটেলাররা

২৬ জুলাই ২০২৬

তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ্য সমালোচনাও এসেছে। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের জোরালো সমর্থক ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বৃহস্পতিবার একটি ফিলিস্তিনি বাড়ি অবরোধ করে রাখা বসতিস্থাপনকারীদের ‘ইসরায়েলি সন্ত্রাসী’ বলে নিন্দা করেন।



শুক্রবার এক মার্কিন ও এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের কর্মকর্তারা বসতিস্থাপনকারীদের কর্মকাণ্ডের প্রকাশ্যে নিন্দা করতে নেতানিয়াহুর ওপর চাপ দিচ্ছেন।



ওই দুই কর্মকর্তা জানান, একটি ফিলিস্তিনি-আমেরিকান নাগরিকের বাড়িও লক্ষ্যবস্তু করা হয়েছে জানতে পেরে ওয়াশিংটন প্রতিবাদ জানানো শুরু করে। সংবেদনশীল আলোচনা সম্পর্কে জানেন বলে পরিচয় প্রকাশ না করার শর্তে তারা এসব তথ্য জানিয়েছেন।



কুসরায় অবরোধের বিষয়ে নেতানিয়াহু এখনো কোনো মন্তব্য করেননি। তার কার্যালয় ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

পশ্চিম তীরফিলিস্তিনযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!