Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

এএফপি
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২১:৪০
লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল- রয়টার্স

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আলোচনার মধ্যেই জানানো হলো এমন অবস্থান।

মার্চে ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ানোর পর ইসরায়েল লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় এবং দেশটির দক্ষিণাঞ্চলে স্থলবাহিনী মোতায়েন করে।

ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার সাংবাদিকদের বললেন, ‘হিজবুল্লাহ যতক্ষণ হুমকি হিসেবে থাকবে, নিরস্ত্র ও সামরিকীকরণমুক্ত না হবে, ততক্ষণ আমরা দক্ষিণ লেবানন থেকে আমাদের সেনা প্রত্যাহার করব না।’

যুক্তরাষ্ট্রের চাপে গত এপ্রিলে ওয়াশিংটনে সরাসরি আলোচনা শুরু করে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তারা।

তিন দিনের সর্বশেষ দফার আলোচনা বৃহস্পতিবার শেষ হওয়ার কথা।

আলোচনা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দুই দেশ একটি ‘অঙ্গীকারমূলক সমঝোতার’ কাছাকাছি পৌঁছে গেছে।

এ বিষয়ে মেন্সার বলেছেন, ‘আমাদের প্রথম দায়িত্ব উত্তরাঞ্চলের নাগরিক এবং পুরো ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। সীমান্তের কাছে কোনো সশস্ত্র গোষ্ঠীকে থাকতে দেওয়া হবে না।’

তিনি বললেন, ‘দক্ষিণ লেবাননকে সামরিকীকরণমুক্ত করা এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরই শুধু ইসরায়েলি বাহিনীর পুনর্মোতায়েন বা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে, তার আগে নয়।’

মেন্সার উল্লেখ করেন, ‘২০২৪ সালেও আমরা একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। তখনো হিজবুল্লাহকে নিরস্ত্র করার কথা ছিল, কিন্তু তা হয়নি।’

লেবানন যুদ্ধইসরায়েলি সেনাসেনা প্রত্যাহার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise