হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আলোচনার মধ্যেই জানানো হলো এমন অবস্থান।মার্চে ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ানোর পর ইসরায়েল লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় এবং দেশটির দক্ষিণাঞ্চলে স্থলবাহিনী মোতায়েন করে।ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার সাংবাদিকদের বললেন, ‘হিজবুল্লাহ যতক্ষণ হুমকি হিসেবে থাকবে, নিরস্ত্র ও সামরিকীকর...