Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে শৃঙ্খলা ফেরায় পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে সরকার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৫:২৪
পুলিশে শৃঙ্খলা ফেরায় পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে সরকার

সংগৃহীত ছবি

পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এ নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি।

তার ভাষ্য, ‘সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠপর্যায়ে রাখার কোনও পরিকল্পনা নেই সরকারের।’

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে এবং পুলিশ বাহিনীকে আবারও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে জনগণের মধ্যেও তৈরি হয়েছে আস্থা। এ পরিস্থিতিতে মাঠপর্যায় থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি জানান, ‘সেনা প্রত্যাহারের প্রক্রিয়া কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা যৌথভাবে নির্ধারণ করবে আলোচনার মাধ্যমে।’

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে নিয়মিতভাবে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়াড়িদের গ্রেপ্তার করা হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে’ বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, অপরাধপ্রবণ এলাকায় কোথাও যৌথ বাহিনী, আবার কোথাও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো অভিযান চালাচ্ছে এককভাবে। এসব কার্যক্রমের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখন দৃশ্যমান। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। পরিস্থিতির আরও উন্নতি হলে পুরোপুরি মাঠপর্যায়ের দায়িত্ব পালন করবে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রীসেনা প্রত্যাহারপুলিশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise