Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে ছেড়ে কথা বলছে না হিজবুল্লাহ, চালিয়েছে রকেট হামলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৩:১১
ইসরায়েলকে ছেড়ে কথা বলছে না হিজবুল্লাহ, চালিয়েছে রকেট হামলা

ফাইল ছবি

উত্তর ইসরায়েলে আজ সকালে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে তেল আবিব ভিত্তিক সংবাদমাধ্যম টাইম অব ইসরায়েল।

আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগেই হিজবুল্লাহ আরও প্রায় ১০টি রকেটের হামলা চালিয়েছে পশ্চিম গ্যালিলি এলাকায়।

লেবানন থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহতের দাবি করেছে আইডিএফ। বাকি রকেটগুলো আঘাত হেনেছে খোলা জায়গায়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্চের শুরুতে ইসরায়েলে হামলা শুরু করে গোষ্ঠীটি।

প্রতিক্রিয়ায় প্রথমে দক্ষিণ লেবানন ও পরে রাজধানী বৈরুতসহ দেশজুড়ে নির্বিচার হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধের শুরু থেকে প্রায় তিন হাজার নাগরিককে হত্যা করেছে ইসরায়েল।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সকালেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে লেবাননে।

যদিও ওয়াশিংটনে তেল আবিব ও বৈরুত যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

ইসরায়েলহিজবুল্লাহরকেটইসরায়েল-লেবানন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise