ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সংঘাতে ভেঙে পড়া বিশ্ব জ্বালানি বাণিজ্য স্বাভাবিক করতে ‘আঞ্চলিক কাঠামো’র প্রস্তাব দিয়েছে ওমান। তাতে সমর্থন জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। প্রস্তাব অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলো থেকে ইরান ‘স্বেচ্ছামূলক ফি’ বা টোল সংগ্রহ করতে পারবে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
প্রস্তাবনা অনুযায়ী, হরমুজ প্রণালি পরিচালনায় কোনো একক কর্তৃত্ব থাকবে না; ওমান ও ইরান যৌথভাবে প্রণালির সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করবে। উপসাগরীয় অঞ্চলে...