Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এক ঝলক

পশ্চিম তীরে শিশু হত্যায় রেকর্ড

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৪
শেয়ার করুন:
পশ্চিম তীরে শিশু হত্যায় রেকর্ড

ছবি: রয়টার্স

ইসরায়েল ১৯৬৭ সালে অঞ্চলটি দখল করার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বর্তমানে সর্বোচ্চ হারে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি’তসেলেমের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ংকর এ তথ্য। গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৮ জুনের মধ্যে পশ্চিম তীরে নিহত ১ হাজার ৮৬ জন ফিলিস্তিনির প্রায় এক-চতুর্থাংশই শিশু-কিশোর। বি’তসেলেম বলেছে, প্রায় ৬০ বছর আগে পশ্চিম তীর ইসরায়েলি দখলে যাওয়ার পর থেকে এটি সেখানে শিশু মৃত্যুর সর্বোচ্চ হার। প্রতিবেদনটিতে ২০২৫ সালে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৫৪ শিশু ও কিশোরের ঘটনাও নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটির মতে, অক্টোবর ২০২৩-এর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় কোনো সৈনিক বা বসতি স্থাপনকারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও করা হয়েছে— এমন কোনো তথ্য তাদের জানা নেই। প্রতিবেদনটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অধিকৃত অঞ্চলে আরও এক শিশুর নিহত হওয়ার খবর আসে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, আল-বিরেহতে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনী ১৫ বছর বয়সী এক ছেলেকে মাথায় গুলি করে হত্যা করেছে। বি’তসেলেমের নির্বাহী পরিচালক ইউলি নোভাক বললেন, ‘পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশু ও কিশোরদের ব্যাপক এবং নজিরবিহীন হত্যাকাণ্ড একটি বৃহত্তর ইসরায়েলি নীতির ফল, যা কার্যত কোনো জবাবদিহি ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করার সুযোগ করে দেয়।’ এর কয়েক সপ্তাহ আগে পশ্চিম তীরের দায়িত্বে থাকা ইসরায়েলি কমান্ডার ফিলিস্তিনিদের উচ্চ মৃত্যুসংখ্যা নিয়ে গর্ব করেছেন। হারেৎজে প্রকাশিত ব্যক্তিগত মন্তব্যে কমান্ডার আভি ব্লুথকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা ১৯৬৭ সালের পর এমনভাবে হত্যা করিনি, এখন করছি।’

ইসরায়েলফিলিস্তিনবি’তসেলেমশিশু হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার