Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ

‘এক ধরনের বোঝাপড়া’ হলেও এখনই চুক্তি নয়

সিএনএন
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৭:২১
‘এক ধরনের বোঝাপড়া’ হলেও এখনই চুক্তি নয়

ইসমাইল বাকাই

বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘এক ধরনের বোঝাপড়া’ হলেও কোনো চুক্তি খুব দ্রুতই হচ্ছে না। এমনটাই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি মেনে চলবে— এমন কোনো নিশ্চয়তা নেই।’

বাকাই জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এই মুহূর্তে আলোচনার অংশ নয়। একই সঙ্গে তিনি আবারও তেহরানের দাবি পুনর্ব্যক্ত করেন, লেবাননসহ সব ক্ষেত্রে যুদ্ধ পুরোপুরি বন্ধ হতে হবে।

তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচির নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা পিছিয়ে দিতে চায় ইরান।

বাকাই বলেছেন, ট্রাম্প প্রশাসনের অবস্থানে বারবার দেখা গেছে পরিবর্তন।

তিনি বললেন, ‘মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আপনি সম্পূর্ণ ভিন্ন, এমনকি অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী অবস্থান দেখতে পারেন।’ তার মতে, এটি ‘যেকোনো আলোচনা প্রক্রিয়ার জন্য সমস্যা তৈরি করে।’

হরমুজ প্রণালি ব্যবহারে ইরানের অর্থ আদায়ের পরিকল্পনাকে তিনি ‘টোল’ বলতে অস্বীকৃতি জানান। বরং তিনি এটিকে নৌচলাচল ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ‘সেবার’ বিনিময়ে নেওয়া ফি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বললেন, ‘হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত ও নৌচলাচল ব্যবস্থাপনায় নির্ভরযোগ্য ও পূর্বানুমানযোগ্য ব্যবস্থা গড়ে তোলাকে স্বাগত জানাবে যেকোনো দায়িত্বশীল দেশ।’

ইরান যুদ্ধচুক্তিইসমাইল বাকাই
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise