Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণ যুক্তরাষ্ট্র

  • উপসাগরীয় প্রতিবেশীদের উদ্দেশে ইরান
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:১৫
মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণ যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তি-অস্থিরতার বড় কারণ হিসেবে যুক্তরাষ্ট্রকে চিহ্নিত করেছে ইরান। গতকাল সোমবার এক সম্মেলনে এ মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই। মধ্যপ্রাচ্যে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ দরকার নেই বলেও এ সময় জোরালো আওয়াজ তোলেন তিনি। আলজাজিরা

উপসাগরীয় প্রতিবেশীদের উদ্দেশে ইসমায়েল বাঘাই বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে একটি ভুল ধারণা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এ অঞ্চলকে। কারণ এ অঞ্চলে নিরাপত্তাহীনতার পেছনে যুক্তরাষ্ট্রেরও ভূমিকা রয়েছে। কেউ তাদের জবাবদিহির আওতায় আনতে বা আদালতে দাঁড় করাতে পারে না।’ এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন করতে গিয়ে তিনি বলেছেন, ইসরায়েল যাতে কোনো ধরনের জবাবদিহির ভয় ছাড়াই যুদ্ধ চালাতে পারে, যুক্তরাষ্ট্রই মূলত সেই পরিস্থিতি তৈরি করে দেয়। সংবাদ সম্মেলনে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি ‘ইসলামিক ন্যাটো’ কি না— এমন প্রশ্নের উত্তরে ইসমায়েল বাঘাই বলেছেন, ‘আমাদের অঞ্চলে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই।’

“মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো বিদ্যমান, তবে এ অঞ্চলের দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোর ঘটনাবলি ভালোভাবে পর্যালোচনা করে শিক্ষা নেবে বলে আশাবাদী তিনি। সেখানকার নিরাপত্তা বৃদ্ধিতে সবাই ‘সম্মিলিত নিরাপত্তা’ জোরদারে কঠোর প্রচেষ্টা চালাবে”— বলেছেন বাঘাই।

হরমুজ যুদ্ধ আগের অবস্থায় ফেরত যাবে না: ইরানের মেহর বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দেশটির ‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি’র ডেপুটি স্পিকার আলি নিকজাদ বলেছেন, হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। এ অঞ্চলে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে যে, যুদ্ধের দিনগুলোতে হরমুজ প্রণালি আর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।’ বর্তমানে দেশটির অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কমিয়ে আনা তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে যোগ করেন তিনি।

হরমুজে নিরাপদ চলাচলের আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর: হরমুজ ইস্যুতে গতকাল ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে ফোনে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী সানা‍য়ে তাকাইচি। সেসময় স্পর্শকাতর এ বাণিজ্যিক প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদ চলাচলের ব্যবস্থা পুনর্বহালের আহ্বান জানিয়েছেন তিনি। ওমানের সংবাদমাধ্যম ‘মাস্কাট ডেইলি’র তথ্য অনুযায়ী, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। এ সময় সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ওমানের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও তারা আলোচনা করেছেন। জাপানের কিয়োদো নিউজের তথ্য অনুযায়ী, টোকিওতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তাকাইচি জানিয়েছেন, হাইথাম বিন তারিক বলেছেন, ওমান সেসব দেশের সঙ্গে পরামর্শ করবে এবং তাদের মতামতকে সম্মান জানাবে, যারা এই জলপথটি ব্যবহার করে।

ইরানের নিরাপত্তা পরিষদে বড় রদবদল: যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দেনদরবারের মধ্যেই ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন আনল তেহরান। দেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়কারী প্রতিষ্ঠান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব পদে আনা হয়েছে সাবেক রেভল্যুশনারি গার্ডস কমান্ডার মোহসেন রেজায়িকে।

মধ্যপ্রাচ্যঅস্থিরতাযুক্তরাষ্ট্রইরানইসমায়েল বাঘাই
    শেয়ার করুন:
    Advertisement
    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫১

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    বেগতিক গতি

    বেগতিক গতি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    advertiseadvertise