Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

আসাদের ছবিযুক্ত পুরনো নোট বাতিল সিরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২১:১১
আসাদের ছবিযুক্ত পুরনো নোট বাতিল সিরিয়ায়

ছবি: রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবিযুক্ত পুরনো ব্যাংকনোট বৃহস্পতিবার থেকে আর বৈধ মুদ্রা নয় সিরিয়ায়। ছয় মাসের বেশি সময় ধরে চলা নোট বদলের প্রক্রিয়া শেষ করে এ সিদ্ধান্ত কার্যকর করেছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া বিনিময় কার্যক্রমের মাধ্যমে এরই মধ্যে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে পুরনো মুদ্রার ৮০ শতাংশ। গত রবিবার ব্যাংক জানিয়ে দেয়, ৩১ জুলাই থেকে শেষ হবে পুরনো নোটের বৈধতা এবং আর বাড়ানো হবে না সময়।

তবে এ রূপান্তর প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, নতুন কম মূল্যমানের নোটের সংকট এবং কালোবাজারে পুরনো নোট ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দামেস্কের বাসিন্দাদের অভিযোগ, সময়সীমা শেষ হওয়ার আগে কিছু ব্যবসায়ী পুরনো নোট নিতে অস্বীকৃতি জানালেও খুচরা হিসেবে আবার সেই নোটই ফেরত দিচ্ছিলেন।

সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৩০ জুলাই শেষ হয়েছে আর্থিক প্রতিষ্ঠান ও নির্ধারিত কেন্দ্রগুলোতে নোট বদলের কার্যক্রম । তবে নির্দিষ্ট শর্তে আগামী পাঁচ বছর সুযোগ থাকবে পুরনো নোট প্রত্যাহারের। এ প্রক্রিয়া পরিচালনা করবে শুধু কেন্দ্রীয় ব্যাংক এবং প্রতিটি আবেদনের সঙ্গে অন্তত ১০০টি নোট জমা দিতে হবে।

নতুন মুদ্রা ব্যবস্থায় সিরীয় পাউন্ডের মূল্যমান থেকে দুটি শূন্য বাদ দেওয়া হয়েছে। ফলে আগের ১০০ পাউন্ডের সমান হবে নতুন ১ পাউন্ড।

বিশ্লেষকদের মতে, পুরনো নোট তুলে নেওয়ায় সহজে বাজারে থাকা অর্থের পরিমাণ নিরূপণ করা যাবে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সিরীয় পাউন্ডের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বাড়তে পারে। একই সঙ্গে সীমিত হবে অবৈধ অর্থ বৈধ আর্থিক ব্যবস্থায় প্রবেশের সুযোগও।

তবে সমালোচকদের মতে, পুরনো নোট বদলের জন্য শুধু কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীলতা এবং প্রতি আবেদনে ন্যূনতম ১০০টি নোট জমা দেওয়ার শর্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য ভোগান্তি তৈরি করতে পারে। বিশ্লেষকদের পরামর্শ, দেশের বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংকের শাখার মাধ্যমে এ সেবা চালু করলে মানুষের দুর্ভোগ কমবে।

সিরিয়ানোট বাতিলসিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকবাশার আল আসাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার