ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবিযুক্ত পুরনো ব্যাংকনোট বৃহস্পতিবার থেকে আর বৈধ মুদ্রা নয় সিরিয়ায়। ছয় মাসের বেশি সময় ধরে চলা নোট বদলের প্রক্রিয়া শেষ করে এ সিদ্ধান্ত কার্যকর করেছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া বিনিময় কার্যক্রমের মাধ্যমে এরই মধ্যে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে পুরনো মুদ্রার
৮০ শতাংশ। গত রবিবার ব্যাংক জানিয়ে দেয়, ৩১ জুলাই থেকে শেষ হবে পুরনো নোটের বৈধতা এবং আর বাড়ানো হবে না সময়।
তবে এ রূপান্তর প্রক্রিয়ায় সাধারণ...