Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানে হামলা চালাতে ‘প্রিয় বন্ধুর’ গ্রিন সিগন্যালের অপেক্ষায় ইসরায়েল

মিডল ইস্ট মনিটর
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:৪৪
শেয়ার করুন:
ইরানে হামলা চালাতে ‘প্রিয় বন্ধুর’ গ্রিন সিগন্যালের অপেক্ষায় ইসরায়েল

ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন চাইছে তারা

সুযোগের অপেক্ষায় ইসরায়েল। ‘প্রিয় বন্ধুর’ গ্রিন সিগন্যাল পেলেই ঝাঁপিয়ে পড়বে ইরানের ওপর। ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন চাইছে তারা।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১ বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে, বর্তমান সংঘাত ‘শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এতে ইসরায়েল জড়িত নয়।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ধারণা আগামী কয়েক দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে পারে।

এদিকে নিউ ইয়র্ক পোস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘ওয়াশিংটন সহায়তা চাইলে’ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলায় অংশ নিতে ইসরায়েল প্রস্তুত।

একটি সূত্র গণমাধ্যমকে বলেছে, ‘আমরা প্রমাণ করেছি যে আমরা যুক্তরাষ্ট্রের পাশে আছি। আমি নিশ্চিত নই, এ বিষয়ে ইসরায়েলের অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের স্বার্থে হবে কি না। তবে আমরা বুঝি, আমাদের শক্তি প্রদর্শন করতে হবে। প্রয়োজন হলে আমরা আবারও তা করতে প্রস্তুত।’

ওই সূত্র আরও উল্লেখ করেছে, ‘মানুষকে আবার আশ্রয়কেন্দ্রে যেতে হোক, তা আমরা চাই না। একই সময়ে আমরা ইরানে যা ঘটছে, তা উপেক্ষাও করতে চাই না। তাই যদি এটাই আমাদের দিতে হওয়া মূল্য হয়, তাহলে আমরা সেই পরিস্থিতি মোকাবিলা করব।’

সিএনএন বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কাজ করছে কাতার ও পাকিস্তান।

ইসরায়েলের চ্যানেল ১২-ও জানিয়েছে, উত্তেজনা কমানোর লক্ষ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় তুরস্কও যুক্ত রয়েছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাত কতদিন চলবে, তা নিয়ে ইসরায়েল নিশ্চিত হতে পারছে না। দেশটির মূল্যায়নে এটি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

তারা জানিয়েছে, ইসরায়েলি নেতারা মনে করেন, বর্তমান পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের অংশগ্রহণ যুক্তরাষ্ট্র চায় না।

ইসরায়েলি সূত্রগুলোর ধারণা, এই পর্যায়ে ইরানও ইসরায়েলের ওপর হামলা চালানোর সম্ভাবনা কম। তবে সংঘাত ছড়িয়ে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করতে পারে, এমন পরিস্থিতির জন্য ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে তারা জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চলমান পরামর্শের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

ইরান যুদ্ধইসরায়েলযুক্তরাষ্ট্রগ্রিন সিগন্যাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার