Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

রিয়াদের দিকে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪:৩৫
শেয়ার করুন:
রিয়াদের দিকে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের

ইয়েমেনের তাইজ প্রদেশে ইরান-সমর্থিত হুতি যোদ্ধা ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সংঘর্ষে বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী শিবির। ছবি / রয়টার্স

ইয়েমেনের হুতিদের হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবারের এসব হামলার জন্য ইরান-সমর্থিত হুতিদের দায়ী করেছে জোটটি।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে বলেছেন, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়ে আকাশপথে হামলার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বার্তায় জানায়, বিপদ কেটে গেছে।

এ হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার খবর জানিয়েছে হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর উত্তরে জাদার জেলার আল-মুফাজির গ্যাস স্থাপনা এবং দক্ষিণ সানায় রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি ভবনে হামলা হয়েছে।

আল-মুফাজির স্থাপনায় গ্যাসবাহী ট্রেলারে লাগা আগুন নেভাতে কাজ করছিলেন উদ্ধারকর্মীরা। তবে এসব হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি জোট।

ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর চলমান লড়াইয়ের মধ্যে সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে সরকারি বাহিনীর ভূখণ্ড পুনর্দখলের অভিযানকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে হুতিরা বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের তেল অবকাঠামো, শোধনাগার ও তেল সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সোমবার সৌদি আরবের মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলা হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে জানিয়েছেন, হামলায় সীমিত পরিসরে আগুন লাগে, পরে তা নেভানো হয়। তবে পাইপলাইনের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন

হুতিদের হামলায় রিয়াদে আরামকোর কার্যালয় ক্ষতিগ্রস্ত

০৮ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের পর হরমুজ প্রণালিতে তেহরানের বিধিনিষেধের কারণে সৌদি আরবের তেল রপ্তানির জন্য এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানিসংকট বাড়ার মধ্যে পাইপলাইনটি কয়েকবার হামলার শিকার হয়েছে।

এর আগে রবিবার হুতিরা রিয়াদের ব্যবসায়িক এলাকায় হামলার দাবি করে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আরামকো টাওয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এসপিএ প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ভবনটি পরিদর্শন করতে দেখা গেছে। ভবনটির কয়েকটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্নও দেখা যায়।

সূত্র : আলজাজিরা 

রিয়াদে হামলাসৌদি-হুতি যুদ্ধসৌদি আরব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স