Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলের হামলায় হামাসের সিনিয়র কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৬
শেয়ার করুন:
গাজায় ইসরায়েলের হামলায় হামাসের সিনিয়র কমান্ডার নিহত

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করছেন ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ছবি : রয়টার্স

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। শনিবারের এ হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে আঘাত লাগে। এতে আরও দুজন আহত হয়েছেন।

হামাস সামির আবু ইউনিসের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, শনিবার খান ইউনিসে ড্রোন হামলা চালিয়ে হামাসের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আহত ব্যক্তিদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে শনিবার আল-জাজিরাকে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

ভূমধ্যসাগরের উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে বসবাস করছেন বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এর আগে এলাকাটিকে মানবিক অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েল। তবে এরপরও সেখানে বারবার হামলা চালিয়েছে দেশটি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের সর্বশেষ হিসাবে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

গাজায় বাবা-ছেলেসহ ইসরায়েলি হামলায় নিহত ৮

১১ নভেম্বর ২০২৬

২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শীতজনিত কারণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া) নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর পর এ সংখ্যা বেড়ে ১১ হয়েছে। চলতি শীতে এটিই এ ধরনের প্রথম মৃত্যুর ঘটনা।

গাজার অধিকাংশ বাসিন্দা বাস্তুচ্যুত। তারা তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে এসব আশ্রয়স্থলে পানি ঢুকে পড়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা বেড়েছে।

সূত্র : আলজাজিরা 

গাজায় ইসরায়েলি হামলাহামাসহামাস কমান্ডার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের মামলায় এসপি জাহাংগীর গ্রেপ্তার

    আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের মামলায় এসপি জাহাংগীর গ্রেপ্তার