৭ অক্টোবরের হামলায় ইসরায়েলের সু্ফা ফাঁড়িতে অনুপ্রবেশের নেতৃত্ব দেওয়া হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের নুখবা কমান্ডার মুহাম্মাদ মাহমুদ মারশাদ আল-কাদি নিহত হয়েছেন। আইডিএফ দাবি করেছে, আল-কাদি শুধু সু্ফা ফাঁড়িতে প্রাণঘাতী হামলার নেতৃত্বই দেননি, যুদ্ধজুড়ে রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।এ ছাড়া হামাসের সদস্যদের প্রশিক্ষণ দ...