Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

কুড়াল দিয়ে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেনকে হামলা, বলল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৭:৫৪
কুড়াল দিয়ে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেনকে হামলা, বলল আমিরাত

ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি : সংগৃহীত

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের সহকারী পাইলট ককপিটে থাকা ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে হামলা করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি বলেছেন, তদন্তে এটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে ঘটনার পুরো পরিস্থিতি, উদ্দেশ্য এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা এখনো তদন্তাধীন।

ঘটনাটি ঘটে বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে।

উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। হামলার সময় উড়োজাহাজটি দ্রুত নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা সহকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার হামলায় গুরুতর আহত হন। তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হলে যাত্রী ও ক্রুরা ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। পরে একজন অতিরিক্ত পাইলট ও অন্যরা উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন এবং নিরাপদে অবতরণ করান।

আরও পড়ুন

বিশ্বনেতাদের প্রশংসায় ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মচ্ছর

০১ অক্টোবর ২০২৬

আমিরাতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, তদন্তকারীরা ঘটনার উদ্দেশ্য, সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং হামলার পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। পাশাপাশি শারীরিক ও ডিজিটাল প্রমাণ পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন প্রতিবেদনে সহকারী পাইলটের নাম হামাম আল হামামি এবং তাকে ওমানের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তার পরিচয় ও অতীত সম্পর্কে এখনো সব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামলাকারী ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত হয়ে থাকতে পারেন। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত এখনো শেষ হয়নি এবং এ দাবির পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি।

হামলায় আহত ক্যাপ্টেন মাচ্ছারকে প্রথমে সৌদি আরবের তাবুকের হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আবুধাবিতে নেওয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ সরকারি তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে তারা বিস্তারিত মন্তব্য করবে না।



সূত্র : বিবিসি  


ফ্লাইদুবাইতেল আবিবভারতীয় ক্যাপ্টেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট