Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ দিয়ে জাহাজ চলাচল বেড়েছে ৫০ শতাংশের বেশি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ২০:২৮
হরমুজ দিয়ে জাহাজ চলাচল বেড়েছে ৫০ শতাংশের বেশি

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করত- রয়টার্স

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আগের সপ্তাহের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী চুক্তির পর চলমান আলোচনার মধ্যেই বেড়েছে এ সংখ্যা।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ জুন দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি ১৮ জুন কার্যকর হলেও এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে আলোচনা।

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং এর জবাবে ইরানের প্রতিক্রিয়ার পর এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। পরে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করে।

তবে সাম্প্রতিক এই বৃদ্ধির পরও যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো প্রায় ৭০ শতাংশ কম।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এখনো নাজুক অবস্থায় থাকায় এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকায় নৌপরিবহন খাতের সংশ্লিষ্টরা এখনো সতর্ক অবস্থান বজায় রেখেছেন।

বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২১ জুনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে ২২৩টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা দৈনিক গড়ে ৩২টি।

এই সময়ে ১৭ জুন সবচেয়ে কম ১৯টি এবং ২২ জুন সবচেয়ে বেশি ৫৪টি জাহাজ প্রণালিটি অতিক্রম করে।

এর পরের সপ্তাহে, অর্থাৎ ২২ থেকে ২৮ জুনের মধ্যে প্রণালিটি দিয়ে ৩৪৩টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। এতে দৈনিক গড় বেড়ে দাঁড়ায় ৪৯টি। এ সময় ২৮ জুন সবচেয়ে কম ২৪টি এবং ২৪ জুন সবচেয়ে বেশি ৭৬টি জাহাজ চলাচল করে।

২৪ জুন ছিল ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে সবচেয়ে বেশি জাহাজ চলাচলের দিন।

আগের সপ্তাহের তুলনায় এই সময়ে প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। এর বেশির ভাগই ছিল ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও কুয়েত থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বহনকারী ট্যাংকার।

তথ্য অনুযায়ী, শুধু সোমবারই হরমুজ প্রণালি দিয়ে অন্তত ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে।

এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক জাহাজ এখনো ইরানের আঞ্চলিক জলসীমার ভেতরের নির্ধারিত নৌপথ ব্যবহার করছে। এর বেশির ভাগই ছিল তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ ও নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ।

হরমুজ প্রণালিজাহাজ চলাচলইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’