Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরাকেও তালেবানি ছায়া

  • ক্লাসে পুরুষ শিক্ষক নিষিদ্ধ ফুঁসছেন নারী শিক্ষার্থীরা
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০০:৪৮
শেয়ার করুন:
ইরাকেও তালেবানি ছায়া

দক্ষিণ ইরাকের একটি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পাঠদানকারী পুরুষ অধ্যাপকদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাটির জন্ম দিয়েছে প্রতিবাদ ও বিক্ষোভের। দ্য গার্ডিয়ানের গতকাল শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, অধিকারকর্মীরা এই পদক্ষেপকে অভিহিত করেছেন আফগানিস্তানের তালেবানি কায়দার লিঙ্গ-বিচ্ছিন্নকরণ নীতি হিসেবে। একই সঙ্গে তারা কঠোর সমালোচনা করেছেন এ সিদ্ধান্তের।

আল-কাদিসিয়াহ বিশ্ববিদ্যালয়ে গত দুই সপ্তাহে অধ্যাপকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৪০০ নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, নারী ও পুরুষের ‘মেলামেশা রোধ’ করার প্রয়োজনে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নারী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেই এমন অনুরোধ জানানো হয়েছিল তাদের। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন, এটি তাদের পরিবার আগে থেকেই জানত এবং তারা তাদের মেয়েদের এই প্রতিবাদ কর্মসূচিতে সমর্থনও জুগিয়েছেন।

তারা আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তাদের প্রতিবাদকে উপহাস করেছেন এবং তাদের অ্যাকাডেমিক সুপারভাইজারদের হঠাৎ সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২২ বছর বয়সী ছাত্রী হুদা বলেছেন, ‘আমি ও আমার সহপাঠীরা যখন প্রতিবাদ জানাতে যাই, তখন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি তার দেহরক্ষীদের নিয়ে আমাদের পথ আটকে দাঁড়ান এবং আমাদের নিয়ে উপহাস করতে শুরু করেন। তিনি দেহরক্ষীদের নির্দেশ দেন আমাদের মুখের ছবি তুলে রাখতে, যার উদ্দেশ্য ছিল আমাদের ভয় দেখানো এবং পরে শাস্তি দেওয়া।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের অনেকেই স্নাতক পর্যায়ের প্রজেক্ট ও গবেষণার কাজে যুক্ত ছিলেন, যা ওই অধ্যাপকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। তারা আরও বললেন, অধ্যাপকদের পড়ানোর পদ্ধতির সঙ্গে তারা অভ্যস্ত হয়ে উঠেছিলেন; তা ছাড়া অধ্যাপকরাও তাদের শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো ভালোভাবেই জানতেন। এমন অবস্থায়, এই পর্যায়ে এসে নতুন কাউকে নিয়োগ দেওয়া বিষয়টি পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। নারী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই পরিবর্তনে তারা যদি সন্তুষ্ট না হন, তবে যেন তারা পড়াশোনা ছেড়ে দেন।

ইরাকি আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমান নারীদের ওপর আরোপিত বিধিনিষেধকে অভিহিত করেছেন একটি ‘সামাজিক বিপর্যয়’ হিসেবে। তিনি বলেছেন, ‘নারীদের প্রতিভাকে দমন করার চেষ্টা চলছে। ইরাকি সমাজ, যে সমাজ অনেক অসাধারণ মেধাবী ও বিশেষজ্ঞের জন্ম দিয়েছে এবং যেখানে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছেন, সে সমাজকে তালেবান শাসনাধীন কাবুলের মতো একটি অবস্থায় রূপান্তর করার চেষ্টা চালানো হচ্ছে।’

ইরাকতালেবানশিক্ষার্থীবিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী