Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:৩২
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার (প্রায় ১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) একদিনেই তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার আশঙ্কা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) রেকর্ড পরিমাণ তেল মজুত ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামের এই উল্লম্ফন ঠেকানো যায়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৯২ সেন্টে।

এদিকে এশিয়ার লেনদেনেও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এর আগে জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ৩২টি সদস্য দেশ জরুরি মজুত থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেয়।

এর মধ্যে বুধবার (১১ মার্চ) ইরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনা বাড়তে থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। আপনারা কৃত্রিমভাবে তেলের দাম কমাতে পারবেন না। ব্যারেলপ্রতি ২০০ ডলার তেলের জন্য প্রস্তুত থাকুন।

সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান

ইরানযুদ্ধজ্বালানিতেলমধ্যপ্রাচ্যতেলের দামমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব রাজনীতিবিশ্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!