Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:১৯
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

গ্রাফিকস: আগামীর সময়

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে আসছে। এতে আবারও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামে। ফলে আজ মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় ভোর ৬টা ৩ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ১৪ ডলারে উঠেছে। এর আগে গতকাল সোমবারের লেনদেনেও ব্রেন্টের দাম জুলাইয়ের শেষভাগের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক শূন্য ৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারেও উঠেছিল।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে চুক্তির সম্ভাবনা ক্রমেই কমে আসায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইরান তাদের সামরিক নীতি আরও আগ্রাসী করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

গত মাসের শেষ কার্যদিবস অর্থাৎ ৩১ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববাজারে প্রতি ব্যারেল আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ৯০ দশমিক ১২ মার্কিন ডলার এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ছিল ৮৪ দশমিক ৬৭ মার্কিন ডলার।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় একটি জাহাজ হামলার শিকার হয়েছে। আঘাত করা বস্তু ও স্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এতে জাহাজটির ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিও জানিয়েছে, মঙ্গলবার ভোরে প্রণালি দিয়ে বের হওয়ার সময় জাহাজটিতে অজ্ঞাত কোনো বস্তুর আঘাত লাগে। এতে ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক হতাহত হন। বাকি নাবিকদের ওমানের কোস্টগার্ড উদ্ধার করেছে।

এ ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্য জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে তা জানানোর পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

সূত্র : আলজাজিরা 

হরমুজ প্রণালিজ্বালানি তেলের দামজাহাজে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!