বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর সঙ্গে ভারসাম্য রাখতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ রবিবার রাতে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন দর অনুযায়ী ডিজেল ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়েছে।দাম বাড়ানোর ঘোষণার পর জ্বালানি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকেই আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ উ...