Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানোর আহ্বান শি জিনপিংয়ের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৩
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানোর আহ্বান শি জিনপিংয়ের

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বুধবার বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং- রয়টার্স

বাহ্যিক হস্তক্ষেপের বিরোধিতা করতে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানোর বিষয়টি বিবেচনা করতে অঞ্চলটির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বুধবার বৈঠকে এসব কথা বলেন শি। এক দশকের মধ্যে প্রথমবার কায়রো সফর করছেন তিনি। এমন এক সময়ে তার এই মন্তব্য এল, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সিসির সঙ্গে বৈঠকে শি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের জনগণই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী—এই নীতি আমাদের সমুন্নত রাখতে হবে। বাহ্যিক হস্তক্ষেপের বিরোধিতা করতে হবে এবং শান্তি ও নিরাপত্তা নিয়ে সংলাপ জোরদারে আঞ্চলিক দেশগুলোকে সমর্থন করতে হবে।’

মিসরের রাজধানীতে ইত্তিহাদিয়া প্রেসিডেন্ট প্রাসাদে আলোচনার জন্য সিসি শিকে স্বাগত জানান। এ সময় তাকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়।

সিসির মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ নিয়ে দুই প্রেসিডেন্ট আলোচনা করেন। যুদ্ধের অবসানে একটি ‘সর্বাত্মক চুক্তিতে’ পৌঁছাতে ‘কূটনৈতিক সমাধানের’ আহ্বান জানান তারা।

আরও পড়ুন

শি জিনপিং নিয়ে ট্রাম্পের প্রশংসাসূচক যত মন্তব্য

১৪ মে ২০২৬

সিসির কার্যালয় আরও জানিয়েছে, সুয়েজ খাল এলাকায় মিসর-চীন শিল্পাঞ্চলের তৃতীয় পর্যায় চালুর জন্য দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। কর্মকর্তারা বলছেন, ওই শিল্পাঞ্চলে ইতিমধ্যে ২০০টি কোম্পানি রয়েছে এবং সেখানে প্রায় ৪০০ কোটি ডলারের বিনিয়োগ হয়েছে।

নতুন বিনিয়োগের পরিমাণ মিসর জানায়নি। তবে এর ফলে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশপথ সুয়েজ খাল এলাকায় বেইজিংয়ের প্রভাব আরও বাড়বে। অঞ্চলটির সংঘাতের কারণে ওমান ও ইরানের মধ্য দিয়ে যাওয়া হরমুজ প্রণালি এবং ইয়েমেন ও আফ্রিকার হর্নকে পৃথক করা বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার মধ্যে এই প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

শি বলেছেন, চীন ‘আন্তর্জাতিক নৌপথগুলোর নিরাপত্তা রক্ষা, উন্নয়ন সহযোগিতা এগিয়ে নেওয়া ... এবং সংঘাতের জন্ম দেওয়ার পরিবেশ দূর করতে’ অঞ্চলটির দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এ ছাড়া আরও কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তবে এসব চুক্তির বিস্তারিত জানাননি মিসরের কর্মকর্তারা।

সূত্র: আলজাজিরা

মিসরচীনমধ্যপ্রাচ্যশি জিনপিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise