Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

‘মেধাবী’ হুয়াংকে এনভিডিয়ার সিইও পদে ফেরানোর আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৪
শেয়ার করুন:
‘মেধাবী’ হুয়াংকে এনভিডিয়ার সিইও পদে ফেরানোর আহ্বান ট্রাম্পের

ছবি: রয়টার্স

প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জেনসেন হুয়াংকে দেখতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবাহবহির্ভূত সম্পর্কের কেলেঙ্কারির জেরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির শীর্ষ পদ থেকে গত সপ্তাহে পদত্যাগ করেন হুয়াং।

শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম মেধাবী একজন মানুষ আপনার হাতে রয়েছে। তিনি আর কোথায় যাবেন? আমি মনে করি, জেনসেনকে আরেকটি সুযোগ দেওয়া হোক, সেটাই আমি দেখতে চাই।’

ট্রাম্প হুয়াংকে ‘ভালো মানুষ’ হিসেবে বর্ণনা করেন। তবে তিনি ‘কিছু ভুল সিদ্ধান্ত’ নিয়েছেন বলেও মন্তব্য করেন।

এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ ব্ল্যাকওয়েলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছেন, ‘আমি চাই, জেনসেন বড় ধরনের ক্ষমা চেয়ে আবার ফিরে আসুন। কারণ, তিনি ব্ল্যাকওয়েলের মতো কিছু তৈরি করেছেন।’

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশের পর গত ১২ নভেম্বর পদত্যাগ করেন হুয়াং। ওই নারী চীনে বিধিনিষেধযুক্ত চিপ পাচারের কাজে সহায়তা করে থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আগে থেকেই সম্ভাব্য এই গুপ্তচরবৃত্তির যোগসূত্র সম্পর্কে জানতেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর হুয়াংয়ের আরও দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস জানায়, সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের মাধ্যমে চীনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ব্যাপক যোগাযোগ রয়েছে।

তবে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট সির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি (শি জিনপিং) বলেছেন— ওহ, অসাধারণ, অসাধারণ! তিনি একজন অসাধারণ মানুষ।’

তবে ট্রাম্পের এই মন্তব্য মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের সম্পূর্ণ উল্টো। বেসেন্ট বলেছিলেন, এই সপ্তাহে শেনজেনে ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে আলোচনায় জেনসেন হুয়াংয়ের প্রসঙ্গটি আসেনি।

এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এনভিডিয়ায় ফিরে আসার আগ্রহ দেখিয়েছিলনে জেনসেন হুয়াং। তবে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

এদিন পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোনস বলেন, পরিচালকেরা সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করেছেন। তাকে আবার সিইও পদে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা পর্ষদের নেই।

সূত্র: আলজাজিরা। 

ট্রাম্পএনভিডিয়াজেনসেন হুয়াং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!