Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

এবার গরু জবাই বন্ধে বিল আনছে পশ্চিমবঙ্গে সরকার

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২২:৫৪
শেয়ার করুন:
এবার গরু জবাই বন্ধে বিল আনছে পশ্চিমবঙ্গে সরকার

পশ্চিমবঙ্গে এবার গরু জবাইয়ের নিয়ম আরও কঠোর করতে নতুন বিল আনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেছেন, রাজ্যে গরু জবাই করতে দেওয়া হবে না।

বেআইনিভাবে জবাইয়ের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে নতুন আইন আনা হবে। তবে অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

শুভেন্দুর এই ঘোষণায় নতুন করে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত মে মাসেই গরু, বলদ ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছিল। এবার সেই আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নতুন বিল আনার কথা বলছে রাজ্য সরকার।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, ‘রাজ্যে গোমাতাকে জবাই করতে দেব না।’ বেআইনি জবাইয়ের ঘটনা কোথাও ঘটলে তার তথ্য তাকে জানানোর কথাও বলেন তিনি। তার দাবি, ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি জবাইয়ের খবর পাওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতেই নতুন বিল আনা হবে।

গত ১৩ মে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, গরু, বলদ ও মহিষ জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশুচিকিৎসকের শংসাপত্র নিতে হবে। পশুটির বয়স ১৪ বছরের বেশি হতে হবে অথবা সেটি কাজ ও প্রজননে অক্ষম হতে হবে। নির্দিষ্ট কসাইখানার বাইরে প্রকাশ্যে জবাইও নিষিদ্ধ করা হয়। নিয়ম ভাঙলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ২১ মে কলকাতা হাই কোর্ট ওই নির্দেশিকায় স্থগিতাদেশ দেয়নি।

এ দিনের মন্ত্রিসভার বৈঠকে বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য গোশালাগুলিকে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এই সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গগরু জবাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস