পশ্চিমবঙ্গে এবার গরু জবাইয়ের নিয়ম আরও কঠোর করতে নতুন বিল আনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেছেন, রাজ্যে গরু জবাই করতে দেওয়া হবে না।বেআইনিভাবে জবাইয়ের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে নতুন আইন আনা হবে। তবে অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।শুভেন্দুর এই ঘোষণায় নতুন করে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত মে মাসেই গরু, বলদ ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন...