Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

চাচাকে ‘চোর’ বলায় সহপাঠীকে চড়, স্কুলজীবনের স্মৃতি শোনালেন প্রিয়াঙ্কা-রাহুল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৮
শেয়ার করুন:
চাচাকে ‘চোর’ বলায় সহপাঠীকে চড়, স্কুলজীবনের স্মৃতি শোনালেন প্রিয়াঙ্কা-রাহুল

মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা গান্ধী

ভারতে জরুরি অবস্থার পর স্কুলে গিয়ে চাচা সঞ্জয় গান্ধীকে ‘চোর’ বলায় এক সহপাঠীকে চড় মেরেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মঙ্গলবার মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর সঙ্গে আলাপচারিতার সময় সেই ঘটনার স্মৃতিচারণ করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি স্কুলজীবনে নিজের ও ভাই রাহুল গান্ধীর স্বভাবের পার্থক্য এবং ইন্দিরা গান্ধীর নির্বাচনে পরাজয়ের পর পরিবারের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন।

ভিডিওতে প্রিয়াঙ্কা বলছিলেন, ‘জরুরি অবস্থার পর দাদি (ইন্দিরা গান্ধী) নির্বাচনে হেরে গেলে আমরা অন্য একটি বাড়িতে চলে যাই। মনে আছে, তখন চারদিকে অনেক উত্তেজনা ছিল।’

১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী নির্বাচনে হেরে যাওয়ার পর স্কুলে তাদের প্রথম দিনের কথা স্মরণ করেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা বললেন, ‘মনে আছে, এক ছোট ছেলে এসে আমাকে বলেছিল, “তোর চাচা (সঞ্জয় গান্ধী) জেলে আছে, তোর চাচা চোর।” তখন আমি তাকে চড় মেরেছিলাম। সে কাঁদতে কাঁদতে শিক্ষকের কাছে যায়, আর আমি বকা খাই।’

রাহুল গান্ধী বলেছেন, স্কুলে তিনি ও তার বোন ছিলেন একেবারেই আলাদা।

ভিডিওতে দুই ভাইবোনকে মজা করে একে অপরকে খোঁচা দিতে দেখা যায়। প্রিয়াঙ্কা স্মরণ করেন, স্কুলে তিনি ছিলেন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে।

রাহুল বললেন, ‘আমাদের মধ্যে পার্থক্য ছিল। প্রিয়াঙ্কা দুষ্টু ছিল না। সে নিয়ম মেনে চলত, মিষ্টি ও ভদ্র ছিল। আর আমি ছিলাম দুষ্টু—প্রশ্ন করতাম, গোলমাল করতাম।’

এরপর প্রিয়াঙ্কা বলেন, রাহুলের মতো তিনি নিয়ম ভাঙতেন না, বরং নিয়ম মেনেই চলতেন।

আরও পড়ুন

পারিবারিক ক্ষত থেকে মোদির রাজনীতিতে ক্ষোভ, কী আছে সোনিয়ার আত্মজীবনীতে

১১ নভেম্বর ২০২৬

ভাইকে তিনি বললেন, ‘এখনো, যেমন সংসদে, আমাদের মধ্যে সেই একই পার্থক্য আছে, যা ক্লাসে ছিল। আমি বলতাম, “সুপ্রভাত, নমস্তে।” আর তুমি নিজের মতো চলতে।’

জরুরি অবস্থার পর স্কুলে গিয়ে তার পাশে কেউ বসেনি বলেও স্মরণ করেন রাহুল গান্ধী।

তিনি আরও বলেন, সপ্তম জন্মদিনে তার এক বন্ধু ছাড়া আর কেউ আসেনি। সেই বন্ধুটি এখনো তার বন্ধু।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশের কয়েক দিন পর শেয়ার করা ভিডিওতে তিনজনকে জীবনের বিভিন্ন সময়ে পাওয়া আনন্দ, হাসি ও বেদনার স্মৃতি রোমন্থন করতে দেখা যায়।

আগস্টে ঘোষণার পর থেকেই আলোচনায় থাকা দ্রুত বিক্রি হওয়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথাটি ব্যাপক সাফল্য পেয়েছে। গত সপ্তাহে হার্পারকলিন্স ইন্ডিয়ার প্রধান নির্বাহী অনন্ত পদ্মনাভন জানান, এক সপ্তাহেরও কম সময়ে বইটির ‘দুই লাখের বেশি কপি’ বিক্রি হয়েছে। বইটি প্রকাশনার একাধিক রেকর্ড ভেঙেছে এবং স্বাধীন ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় স্মৃতিকথাগুলোর’ একটি হয়ে উঠেছে।

‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ গত সপ্তাহে আইটিসি মৌর্য হোটেলে এক জনাকীর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা, সাহিত্যিক এবং তামিলনাড়ুর সি জোসেফ বিজয়সহ উপস্থিত ছিলেন একাধিক মুখ্যমন্ত্রী।

বইটিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তার দেবর সঞ্জয় গান্ধীকে ‘তাড়াহুড়োয় থাকা মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্রে সাংবিধানিক এখতিয়ার না থাকলেও জরুরি অবস্থায় সিদ্ধান্ত গ্রহণে সঞ্জয়ের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ ছিল।

১৯৭৫ সালের জুন থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত জরুরি অবস্থার ঘটনাপ্রবাহ খুব কাছ থেকে দেখা সোনিয়া গান্ধী তার স্মৃতিকথায় লিখেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মনে মনে কখনোই জরুরি অবস্থার বিষয়ে পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। তবে সে সময়ের ‘প্রচলিত বিশৃঙ্খলা’ তাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল বলে মনে করেছিলেন তিনি।

১৯৭৭ সালের ১৮ জানুয়ারি ইন্দিরা গান্ধী পুরো দেশকে অবাক করে দিয়ে ঘোষণা করেন, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং এক মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে হেরে যান ইন্দিরা গান্ধী। ১৯৮০ সালে তিনি আবার ক্ষমতায় ফেরেন।

সূত্র: এনডিটিভি

প্রিয়াঙ্কা গান্ধীরাহুল গান্ধীসোনিয়া গান্ধীস্মৃতিকথা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০