Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ আগামীকাল

হিন্দুস্তান টাইমস
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২৩:৪৬
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ আগামীকাল

সংগৃহীত ছবি

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল রবিবার শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ শপথ অনুষ্ঠান। শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের দপ্তর লোকভবনের এক বিবৃতিতে জানানো হয় এসব তথ্য ।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর শনিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। এরপরই পরিষ্কার হয় সরকার গঠনের আনুষ্ঠানিক পথ।

গত সোমবার ঘোষণা করা হয় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। নির্বাচনে সবচেয়ে বেশি ১০৮টি আসন পায় থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। বিজয় নিজে জয়ী হন দুটি আসনে।

শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ছিল ১১৬ আসনে। পরে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলে জোটের আসনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২০-এ।

ভিসিকের সমর্থনপতত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার গঠনের স্বার্থে বিজয়কে সমর্থন দিয়েছে দলটি। এর দলনেতা ভান্নি আরাসুর স্বাক্ষরিত চিঠি জমা দেওয়া হয় রাজ্যপালের কাছে।

প্রয়োজনীয় সমর্থন নিশ্চিতের পর শনিবার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান থালাপতি বিজয়। সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্রও জমা দেন তিনি।

সংখ্যাগরিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ার পর টিভিকে সদর দপ্তরে তৈরি হয় উৎসবের পরিবেশ। সমর্থকদের উদ্দেশে উল্লাস শুরু করার আহ্বান জানান থালাপতি বিজয়।

ভারতের নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের নেতা প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানানোর পর তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজ্যপাল। জানা গেছে, শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য বাতিল করা হয়েছে তার পূর্ব নির্ধারিত কেরালা সফরও।

দুটি আসনে নির্বাচিত হওয়ায় ফলাফলের গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে থালাপতি বিজয়কে ছেড়ে দিতে হবে একটি আসন।

তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম সরকার গঠন করতে যাচ্ছে কয়েকটি দলের জোট।

আরও পড়ুন

অবশেষে সরকার গঠনের পথে বিজয়ের দল

০৯ মে ২০২৬



ভারতথালাপতি বিজয়
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise