Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

তৃণমূলের হার, ১৫ বছর পর মাথার চুল কাটালেন বিজেপি সমর্থক

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:১৭
তৃণমূলের হার, ১৫ বছর পর মাথার চুল কাটালেন বিজেপি সমর্থক

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর ১৫ বছরের পুরোনো শপথ ভাঙলেন বিজেপি সমর্থক বানেশ্বর বর্মণ। দীর্ঘ দেড় দশক চুল না কেটে থাকার পর অবশেষে মাথা ন্যাড়া করে ইতি টানলেন নিজের সেই প্রতীকী প্রতিবাদের।

কোচবিহারের বামনপাড়া গ্রামের বাসিন্দা বানেশ্বর বর্মণ পেশায় একজন শ্রমিক। ২০১১ সালে শপথ নিয়েছিলেন তিনি, যতদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস, ততদিন চুল কাটবেন না তিনি। সেই থেকে টানা ১৫ বছর চুলে কাঁচি ছোঁয়াননি।

বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির কাছেই এক নরসুন্দরের কাছে মাথা ন্যাড়া করেন বানেশ্বর। এ সময় সেখানে গ্রামবাসী ও প্রতিবেশীদের ভিড় জমে। পরে উপস্থিতদের মধ্যে মুড়ি বিতরণ করে আনন্দও উদযাপন করা হয়।

বানেশ্বর বলেছেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি আর নাপিতের দোকানে যাননি। দীর্ঘ চুল নিয়ে কাজ করতে সমস্যা হতো কি না, এমন প্রশ্নের উত্তরে জানান, সবসময় বেঁধে রাখতেন খোঁপা।

ভোটের ফল ঘোষণার দিনের অভিজ্ঞতা তুলে ধরে বানেশ্বর জানান, ৪ মে সকাল থেকেই টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন তিনি। বিজেপি ১০০ আসন পার করার পর হয়ে পড়েন আনন্দে আত্মহারা।

তার ভাষ্য, এখন আবার ফিরতে চান স্বাভাবিক জীবনে। বিজেপি ক্ষমতায় এসেছে, তাই এবার নতুন করে চুলও গজাবে, পরে ইচ্ছামতো কাটবেন চুল।

দীর্ঘদিনের এই জেদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বানেশ্বর দাবি করেন, গত ১৫ বছরে তার এলাকায় হয়নি দৃশ্যমান কোনো উন্নয়ন। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে জীবন কাটাতে হয়েছে কষ্টে। তাই মনেপ্রাণে রাজনৈতিক পালাবদল চেয়েছিলেন তিনি।

তৃণমূল কংগ্রেসবিজেপিবিধানসভা নির্বাচন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise