Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

প্রধান নির্বাচন কমিশনার বিজেপির মুখ্যসচিব, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে উঠছে প্রশ্ন

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৪:২৯
প্রধান নির্বাচন কমিশনার বিজেপির মুখ্যসচিব, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে উঠছে প্রশ্ন

মনোজ কুমার আগরওয়াল ও সুব্রত গুপ্ত (বাঁ থেকে)

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, নতুন বিজেপি সরকার গঠনের পর তা আরও জোরালো হচ্ছে। কারণ নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যুক্ত দুই শীর্ষ কর্মকর্তা- মনোজ কুমার আগরওয়াল এবং সুব্রত গুপ্ত এখন শুভেন্দু অধিকারীর প্রশাসনের গুরুত্বপূর্ণ মুখ। আর এই ঘটনাই বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরির পুরস্কার’ দেওয়ার অভিযোগকে আরও জোরালো করে তুলছে।

রাজ্যের প্রধান নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়ালকে বিজেপি সরকার সরাসরি মুখ্যসচিব পদে বসিয়েছে। অন্যদিকে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার মুখ্য পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা। এই দুই কর্মকর্তা বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন

একটুর জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়ক জায়েদ খান

১২ মে ২০২৬

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার সময় পশ্চিমবঙ্গে প্রায় ৯১ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। বিরোধী দলগুলো তখন থেকেই অভিযোগ করেছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে সংখ্যালঘু, দলিতদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং জাতীয় স্তরেও বিতর্কের সৃষ্টি হয়।

স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, যদি নির্বাচন পুরোপুরি নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে ভোট পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের এত দ্রুত বিজেপি সরকারের শীর্ষ প্রশাসনিক পদে বসানো হল কেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, এতে স্পষ্ট বার্তা যাচ্ছে যে বিজেপি সরকার ভোট প্রক্রিয়ায় ভূমিকা রাখা কর্মকর্তাদের ‘পুরস্কৃত’ করছে। এমনকি তৃণমূল কংগ্রেসও অভিযোগ করেছে, ‘নিরপেক্ষ আম্পায়ার’-দের পুরস্কার দেওয়া হচ্ছে।

বিশেষ করে সুব্রত গুপ্তর ঘটনা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব শেষ হওয়ার মাত্র দু’দিনের মধ্যেই তাঁকে শুভেন্দু অধিকারীর উপদেষ্টা করা হয়েছে। অর্থাৎ যিনি ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনিই পরে সরাসরি বিজেপি সরকারের প্রশাসনিক টিমে যোগ দিলেন।

সমালোচকদের বক্তব্য, গণতন্ত্রে নির্বাচন কমিশন ও নির্বাচনী কর্মকর্তাদের সবচেয়ে বড় শক্তি হলো নিরপেক্ষতা। কিন্তু পশ্চিমবঙ্গে যা ঘটেছে, তাতে সেই নিরপেক্ষতার মুখোশ কার্যত খুলে গিয়েছে। ভোটের আগে কোটি কোটি মানুষের নাম বাদ, তারপর সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিজেপি সরকারের পুরস্কার- এই ধারাবাহিকতা দেখে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিজেপি কি প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে ব্যবহার করেই ক্ষমতায় এসেছে? বিরোধীদের দাবি, এই ঘটনাগুলো কেবল প্রশাসনিক নিয়োগ নয়, বরং গোটা নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার উপর এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন।

পশ্চিমবঙ্গ বিধানসভানির্বাচনভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন