Agamir Somoy E-Paper
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
৫০ হাজার তালবীজ রোপণ কামালের
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গ

৯১ লাখ মানুষকে ভোটাধিকারহীন রেখেই নির্বাচন কাল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৭:০০
৯১ লাখ মানুষকে ভোটাধিকারহীন রেখেই নির্বাচন কাল

নির্বাচন ঘিরে সেজে উঠেছে পশ্চিমবঙ্গ

নির্বাচন ঘিরে সাজ সাজ রব পশ্চিমবঙ্গে। প্রথম দফা ভোটের আগে শেষ দিন আজ। তবে এখন পর্যন্ত ভোটার তালিকার বাইরে রাজ্যটির প্রায় ৯১ লাখ মানুষ, যা রাজ্যের মোট ৭ কোটি ৬০ লাখ ভোটারের প্রায় ১২ শতাংশ।

এত বিপুলসংখ্যক মানুষ ভোটের অধিকার হারানোয় ভারত জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। ৯১ লাখ মানুষের মধ্যে ৬০ লাখকে চিহ্নিত করা হয়েছে মৃত হিসেবে। আর বাকি প্রায় ৩০ লাখকে নিয়েই মূলত প্রধান বিতর্ক। ভোটার তালিকা সংশোধনকে সমালোচকরা বর্ণনা করছেন ‘রক্তহীন রাজনৈতিক গণহত্যা’ এবং সংখ্যালঘুদের ব্যাপকভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার উদ্যোগ হিসেবে। বাদ পড়া ভোটাররা আপত্তি জানিয়ে আদালত পর্যন্ত গেলেও, শেষ পর্যন্ত তাদের থাকতে হচ্ছে ভোটাধিকারহীন।

‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নামে পরিচিত এই প্রক্রিয়াটি চালানো হচ্ছে ভারত জুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। নরেন্দ্র মোদির সরকার এটিকে ব্যাখ্যা করেছে ‘অনুপ্রবেশকারী’ রোধের উদ্যোগ হিসেবে।

কেন্দ্রীয় বিজেপি সরকারের এই ভোটার তালিকা ‘পরিশুদ্ধ’ করার উদ্যোগ জন্ম দিয়েছে তীব্র ক্ষোভের। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বিরল দ্রুততায় তৈরি করা হয়েছে নতুন ভোটার তালিকা।

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন বিজেপি ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে রাজ্যটিতে। ভারতের বেশিরভাগ রাজ্যে আধিপত্য বিস্তার করলেও বিজেপি পশ্চিমবঙ্গে এখনো তৈরি করতে পারেনি শক্ত অবস্থান। রাজ্যের বড় মুসলিম জনগোষ্ঠীর অনাস্থা রয়েছে তাদের হিন্দুত্ববাদী রাজনৈতিক অবস্থানের প্রতি।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় ২ কোটি ৫০ লাখ মুসলমান বাস করেন, যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ।

ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মুসলমানরা এ প্রক্রিয়ায় তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে যেসব জেলায় তাদের জনসংখ্যা বেশি। যেমন মুর্শিদাবাদে ৪ লাখ ৬০ হাজার, উত্তর ২৪ পরগনায় ৩ লাখ ৩০ হাজার এবং মালদায় বাদ গেছে ২ লাখ ৪০ হাজার নাম।

গোবিন্দপুর, গোবরা ও বালকি গ্রামের বহু মুসলিম পরিবার জানিয়েছে, প্রয়োজনীয় নথি থাকলেও কেটে দেওয়া হয়েছে তাদের নাম। আবার অনেকেই বাসস্থানের প্রমাণ, বিয়ের পর নাম পরিবর্তন, বানান ভুল বা অন্য রাজ্যে স্থানান্তরের প্রমাণ দিতে হিমশিম খাচ্ছেন।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাগরিকা ঘোষ দ্য গার্ডিয়ানকে বলছেন, ‘বঙ্গে যা হয়েছে, তা সাংবিধানিক অপরাধ। এটি ভারতের জনগণ ও বাংলার মানুষের বিরুদ্ধে অপরাধ।’

তার মতে, ‘স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাসে এটি একটি কলঙ্ক হিসেবে চিহ্নিত হবে। একজন মানুষ, একটি ভোট— এটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। আপনি যতই দরিদ্র বা অসহায় হোন, আপনার রয়েছে ভোটাধিকার। কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে সেটি।’

বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার মতে, পশ্চিমবঙ্গে মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি হারে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, যা জোরদার করেছে উদ্দেশ্যমূলক টার্গেটিংয়ের অভিযোগ।

গবেষণা সংস্থা সাবার ইনস্টিটিউটের প্রধান সাবির আহমেদ বললেন, ‘আমাদের গবেষণা অনুযায়ী, ধর্মই সবচেয়ে বড় পার্থক্যকারী বিষয়। যে পরিমাণ মুসলিম ক্ষতিগ্রস্ত হয়েছেন তা সামঞ্জস্যপূর্ণ নয়।’

সমালোচকরা এসআইআর প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করেছেন। তারা একে আখ্যা দিয়েছেন বিজেপির পক্ষে নির্বাচনী ফল প্রভাবিত করার চেষ্টা হিসেবে। তাদের মতে, এই প্রক্রিয়া তদারকির দায়িত্বে থাকা নির্বাচন কমিশন আর নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতে পারে না।

এই প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশিও। তার ভাষ্য, ‘এসআইআর সম্পূর্ণ অপ্রয়োজনীয়, এটি হয়রানির জন্য তৈরি। প্রশাসনিকভাবে এটি একটি বিপর্যয় এবং উদ্দেশ্যও সৎ নয়।’

তিনি আরও যোগ করেন, ‘৯৯ শতাংশ নির্ভুলতা পেতে আমাদের ৩০ বছর লেগেছিল। তারা তিন মাসে তার চেয়েও বেশি অর্জন করতে চায়— এত তাড়াহুড়ার কারণ কী?’

প্রশ্ন উঠেছে নতুন এআই-সহায়ক অ্যালগরিদম ব্যবহার নিয়েও। এটি তথাকথিত ‘যুক্তিগত অসংগতি’ চিহ্নিত করতে গিয়ে লাখো মানুষের নাগরিকত্ব প্রমাণের প্রয়োজন তৈরি করেছে, এমনকি এর মধ্যে ছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেনও।

বিশেষজ্ঞদের মতে, এই অ্যালগরিদম সাংস্কৃতিক বাস্তবতা বিবেচনায় নেয়নি—যেমন বাংলা নামের বানান ভিন্নতা বা পারিবারিক নথিতে সামান্য অসামঞ্জস্য। এমনকি অল্পবয়সী অভিভাবক বা বেশিসংখ্যক ভাইবোনকেও চিহ্নিত করা হয়েছে ‘অসংগতি’ হিসেবে।

অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর সতর্ক করেন, ‘এটি সংখ্যালঘুদের নাগরিকত্বকেই ধ্বংস করার মতো— একটি রক্তহীন রাজনৈতিক গণহত্যা।’

সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা 

বিধানসভা নির্বাচনপশ্চিমবঙ্গ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    চালক মোবাইলে কথা বলতে বলতেই চালাচ্ছিলেন, উল্টে গেল যাত্রীবাহী বাস

    চালক মোবাইলে কথা বলতে বলতেই চালাচ্ছিলেন, উল্টে গেল যাত্রীবাহী বাস

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৯

    বঙ্গোপসাগরে জেলের জালে ১.৭ কেজির রূপচাঁদা, বিক্রি হলো ৪ হাজার টাকায়

    বঙ্গোপসাগরে জেলের জালে ১.৭ কেজির রূপচাঁদা, বিক্রি হলো ৪ হাজার টাকায়

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৪৩

    লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

    লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

    ০৭ আগস্ট ২০২৬, ০০:০৪

    পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি, বললেন এনসিপি নেতা

    পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি, বললেন এনসিপি নেতা

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৬

    ৫০ হাজার তালবীজ রোপণ কামালের

    ৫০ হাজার তালবীজ রোপণ কামালের

    ০৭ আগস্ট ২০২৬, ০২:৩৯

    যুদ্ধের মোড় ঘুরতেই মিয়ানমারে শান্তি আলোচনার সম্ভাবনা

    যুদ্ধের মোড় ঘুরতেই মিয়ানমারে শান্তি আলোচনার সম্ভাবনা

    ০৭ আগস্ট ২০২৬, ০০:২৬

    স্থানীয় নির্বাচন এ বছর হচ্ছে না!

    স্থানীয় নির্বাচন এ বছর হচ্ছে না!

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৩৮

    আবদুল এল-সাইয়েদের জয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কমিউনিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য!

    আবদুল এল-সাইয়েদের জয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কমিউনিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য!

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৩

    ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন সমীকরণ, বাড়ছে রাজনৈতিক চাপ

    ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন সমীকরণ, বাড়ছে রাজনৈতিক চাপ

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৫৭

    ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই

    ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪২

    ট্রলি ব্যাগভর্তি জাল টাকার নোটে স্বর্ণ কেনার চেষ্টা, যুবক আটক

    ট্রলি ব্যাগভর্তি জাল টাকার নোটে স্বর্ণ কেনার চেষ্টা, যুবক আটক

    ০৭ আগস্ট ২০২৬, ০১:২৯

    ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধকে একসঙ্গে কাজে লাগাতে হবে

    ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধকে একসঙ্গে কাজে লাগাতে হবে

    ০৭ আগস্ট ২০২৬, ০০:০২

    পুনর্মূল্যায়নে ব্যয় কমল ৬৯৭৪ কোটি টাকা

    পুনর্মূল্যায়নে ব্যয় কমল ৬৯৭৪ কোটি টাকা

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪১

    দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩০

    পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে

    পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে

    ০৭ আগস্ট ২০২৬, ০২:০৫

    advertiseadvertise