Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে এই প্রথম নির্বাচনের ফল ঘোষণার পর পুনর্নির্বাচন

রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৭:৫৩
পশ্চিমবঙ্গে এই প্রথম নির্বাচনের ফল ঘোষণার পর পুনর্নির্বাচন

ছবি: আগামীর সময়

৪ মে অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। আর তার মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে অভূতপূর্ব এক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ২৯ এপ্রিল যে ভোটগ্রহণ হয়েছিল, তা সম্পূর্ণ বাতিল করে নতুন ভোট নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে শনিবার। নির্বাচন কমিশনের এ পদক্ষেপ সাম্প্রতিক সময়ে রাজ্যে নজিরবিহীন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

ফলে নতুন সূচি অনুযায়ী আগামী ২১ মে ফলতার ২৮৫টি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন হবে এবং ২৪ মে গণনা সম্পন্ন হবে। ফলে সোমবার ফলতা বাদ দিয়ে রাজ্যের বাকি ২৯৩টি আসনে হবে ভোটগণনা ।

শনিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানায়, ফলতার একাধিক বুথে গুরুতর নির্বাচনী অনিয়ম এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা কেন্দ্রের ভোট বাতিলের। ভোটের দিন ইভিএম কারচুপির অভিযোগ ওঠে এবং পুনর্নির্বাচনের দাবিও জানানো হয়।

এই পরিস্থিতিতে কমিশনের নির্দেশে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা, বিশেষ করে ফলতা, মগরাহাট ও ডায়মন্ড হারবারে গিয়ে তদন্ত করেন। আর তার প্রতিবেদনে ফলতার একাধিক বুথে অনিয়মের কথা উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানালেন, প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছিল। তদন্তে উঠে আসে, কিছু বুথে বন্ধ করে রাখা হয়েছিল ক্যামেরা । যার ফলে কন্ট্রোল রুমে কোনো তথ্য পৌঁছায়নি। আবার কোথাও ইভিএমে টেপ লাগিয়ে বিভিন্ন দলের প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগও ওঠে বলে জানা যায়। ফলে সেই ভোটগ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং শেষ পর্যন্ত গোটা কেন্দ্রেই নেওয়া হয় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত।

অন্যদিকে, ৪ মে ভোট গণনাকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্ট্রং রুম পাহারায় থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি রাজ্য পুলিশও থাকবে বলে জানা যায়।

গণনার দিন প্রক্রিয়া শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএমের ভোট গণনা হবে। কয়েক দফায় গণনা চলার পর দুপুরের মধ্যেই সম্ভাবনা রয়েছে প্রাথমিক ফল সামনে আসার।

ভারতপশ্চিমবঙ্গ নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির