Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

নিজের দলেই বিদায় ঘণ্টা মমতার

রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৩৬
নিজের দলেই বিদায় ঘণ্টা মমতার

সংগৃহীত ছবি

বিধানসভা নির্বাচনের ভূমিধস গেরুয়া-ঝড়ে ক্ষমতা উড়ে গিয়েছিল আগেই। কোনোরকম টিকে ছিল তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান পদের নড়বড়ে চেয়ারটি। এবার সেটিও গেল। গতকাল সোমবার এক নাটকীয় মোড় নিল পশ্চিমবঙ্গের রাজনীতি। ২৮ বছর আগে নিজের হাতে গড়া দলেই বিদায়ঘণ্টা বাজল ‘বাঘিনী কন্যা’ মমতা বন্দ্যোপাধায়ের। ভাঙনের পর এবার মহাভাঙন। তৃণমূলের কাণ্ডারি মমতাকে সরিয়ে অরূপ রায়কে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করলেন দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলের বিশেষ বৈঠকে এ ঘোষণা দেয় তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই গোষ্ঠী দাবি করেছে, তারা নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছে এবং সেই প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে অরূপ রায়কে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে।

বিক্ষুব্ধ শিবিরের বক্তব্য, দলের সংবিধানের ২০ নম্বর ধারা অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করার কথা। তাদের দাবি, শেষবার এই কমিটি গঠিত হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠন করা হয়নি। সে কারণেই পুরনো কমিটিকে কার্যত বাতিল করে নতুন সাংগঠনিক কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর প্রকাশিত তালিকা অনুযায়ী, অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারম্যান করা হয়েছে। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান এবং রথীন ঘোষ। বিপ্লব মিত্রকে সভাপতি করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আখরুজ্জামানকে কোষাধ্যক্ষ করা হয়েছে। গঠিত হয়েছে প্রায় ৩০ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি এবং ১১ সদস্যের একটি কোর কমিটি।

মমতা বন্দ্যোপাধ্যায়বিধানসভা নির্বাচনতৃণমূল কংগ্রেস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise