Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে নির্বাচন কমিশন নিয়ে এক সুরে বিরোধীরা

  • মমতার সঙ্গে ফোনে বেবি, রাহুল গান্ধীর কথা
  • ৩০ সেপ্টেম্বর বিরোধীদের মহাবৈঠক
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৯
ভারতে নির্বাচন কমিশন নিয়ে এক সুরে বিরোধীরা

ফাইল ছবি

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের অন্দরের প্রশ্ন যত প্রকাশ্যে আসছে, ততই এক জায়গায় আসছে বিরোধীরা। পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও সিপিএমও এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একই কথা বলছে। শুক্রবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে কেরলের সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির। একই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন মমতা। সূত্রের খবর,আগামী ৩০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিরোধী জোটের মহাবৈঠক হতে পারে। সেখানে নির্বাচন কমিশন এবং বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে যৌথ আন্দোলনের পথ ঠিক করা হতে পারে।

এই তৎপরতার পিছনে রয়েছে নির্বাচন কমিশনের অন্দরের আপত্তি নিয়ে প্রকাশিত প্রতিবেদন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অনুসন্ধান অনুযায়ী, নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আপত্তির মধ্যে ছিল নতুন ভোটারের নাম তোলা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বাদ পড়া নাম ফের যুক্ত করা, ভোটার তথ্যের নিয়ন্ত্রণ এবং এসআইআর- এর বিভিন্ন প্রক্রিয়া। এমনকি কিছু ক্ষেত্রে তাঁদের জানানো বা সম্মতি ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করেই বিরোধীদের মধ্যে নতুন করে যোগাযোগ শুরু হয়েছে। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি ২৩ সেপ্টেম্বর মমতা- সহ বিরোধী নেতাদের চিঠি লিখে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, নির্বাচন কমিশনের কাজকর্ম, ভোটার তালিকা এবং ভোটাধিকার নিয়ে তৈরি পরিস্থিতি নিয়ে বিরোধীদের একসঙ্গে আলোচনা করা দরকার। পরে মমতার সঙ্গে তাঁর ফোনে কথা হয়। সূত্রের দাবি, দু’জনই বিষয়টি নিয়ে সমন্বিতভাবে এগোনোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

মমতা এরপর শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেন এবং দ্রুত ইন্ডিয়া জোটের বৈঠক ডাকার অনুরোধ জানান। সোমবার বা মঙ্গলবার বৈঠক করার কথা প্রথমে আলোচনায় থাকলেও পরে ৩০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বৈঠকের সম্ভাবনার কথা সামনে এসেছে। বিরোধীরা জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য নতুন করে সংসদে নোটিস দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। আইনি পরামর্শ নিয়ে নোটিসটি লোকসভা ও রাজ্যসভায় দেওয়া হতে পারে।

এদিকে বিজেপি বিরোধীদের এই তৎপরতার সমালোচনা করেছে। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর জ্ঞানেশ কুমারের পাশে দাঁড়িয়ে বলেছেন, বিরোধীরা নির্বাচন প্রক্রিয়াকে নিশানা করছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারাও মমতা-বেবির যোগাযোগ নিয়ে কটাক্ষ করেছেন। ফলে ভোটার তালিকা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন শুধু নির্বাচন কমিশনের কাজকর্মের প্রশ্নে আটকে নেই। তা ক্রমেই বিরোধী দলগুলির যৌথ রাজনৈতিক প্রতিবাদের কেন্দ্রে চলে আসছে। আগামী ৩০ সেপ্টেম্বরের বৈঠক তাই এই বিতর্কে নতুন মোড় আনতে পারে। সেখানে বিরোধীরা কী অবস্থান নেয়, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে নতুন নোটিস দেওয়া হয় কি না এবং এসআইআর নিয়ে পরবর্তী কর্মসূচি কী হয় সেদিকেই এখন নজর।

নির্বাচন কমিশনভারতরাহুল গান্ধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে