Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

হেলমেট না থাকায় পিঠে ঝুলানো গিটারের ওপর জরিমানা দিল এআই

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৫:২০
হেলমেট না থাকায় পিঠে ঝুলানো  গিটারের ওপর জরিমানা দিল এআই

সংগৃহীত ছবি

ব্যাঙ্গালুরুর রাস্তায় স্কুটারে যাচ্ছিলেন এক ব্যক্তি। পিঠে ঝোলানো ছিল একটি গিটার। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ট্রাফিক ক্যামেরার চোখে সেটি আর গিটার থাকল না—হয়ে গেল স্কুটারের পেছনে বসা এক যাত্রী!

আর সেই ‘যাত্রীর’ মাথায় হেলমেট না থাকায় জারি হলো ৫০০ রুপির জরিমানা চালান!

ভারতের ব্যাঙ্গালুরুতে এমনই এক ঘটনা নিয়ে এখন আলোচনা চলছে। শহরের হেব্বালের বাসিন্দা সৌভিক দত্ত স্কুটারে করে টিন ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। পিঠে বাঁধা ছিল তার গিটার। পথের একটি এআই ক্যামেরা সেটিকেই পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করে বলে অভিযোগ।

এরপর স্বয়ংক্রিয়ভাবে স্কুটারটির বিরুদ্ধে হেলমেট না পরার অভিযোগে ৫০০ রুপির ই-চালান তৈরি করা হয়।

চালান পেয়ে অবাক হন সৌভিক। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনার ছবি ও চালানের তথ্য প্রকাশ করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। এআই দিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করার ক্ষেত্রে এমন ভুল কতটা হতে পারে, তা নিয়েও শুরু হয় আলোচনা।

সৌভিক পোস্টে ব্যাঙ্গালুরু ট্রাফিক পুলিশকে ট্যাগ করে লিখেছেন, তিনি একাই স্ত্রীর স্কুটার চালাচ্ছিলেন। পিঠে ছিল শুধু গিটার। কিন্তু তার স্ত্রীর কাছে নোটিশ এসেছে, পেছনের যাত্রী হেলমেট না পরায় জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

সোমালিয়ায় জলদস্যুদের গুলিতে পাকিস্তান-ভারতীয়সহ পাঁচ নাবিক নিহত, ট্যাংকার উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২৬

চালানে উল্লেখ করা হয়েছে, কথিত আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১৫ সেপ্টেম্বর। পরদিন সৌভিকের স্ত্রী চালানটি পান। চালানের নম্বর ৮৬২০২৫৪১।

ঘটনাটি নজরে এসেছে ব্যাঙ্গালুরু ট্রাফিক পুলিশেরও। কর্মকর্তাদের সৌভিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে বলে জানা গেছে।

এদিকে সৌভিকের পোস্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি বৈদ্যুতিক স্কুটার চালাচ্ছেন এবং পিঠে গিটার ঝোলানো। কিন্তু এআই ক্যামেরার চোখে সেই গিটারই হয়ে গেল এক ‘হেলমেটবিহীন যাত্রী’।

ঘটনাটি স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারির সুবিধার পাশাপাশি এর ভুল শনাক্তকরণের ঝুঁকিও সামনে এনেছে।

সূত্র : দ্য হিন্দু

এআইজরিমানাবৈদ্যুতিক মোটরসাইকেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে