Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

সোমালিয়ায় জলদস্যুদের গুলিতে পাকিস্তান-ভারতীয়সহ পাঁচ নাবিক নিহত, ট্যাংকার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০
সোমালিয়ায় জলদস্যুদের গুলিতে পাকিস্তান-ভারতীয়সহ পাঁচ নাবিক নিহত, ট্যাংকার উদ্ধার

সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বসাসো উপকূলে পাহারায় পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের এক সদস্য। ফাইল ছবি/ রয়টার্স

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি একটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানের আগে জাহাজে থাকা নাবিকদের ওপর গুলি চালায় জলদস্যুরা।

এতে পাঁচ নাবিক নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পাকিস্তানি, একজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক।

স্থানীয় সময় মঙ্গলবার সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এমটি অনার ২৫ নামের ট্যাংকারটি ওশেনিয়ান দেশ পালাউয়ের পতাকাবাহী। গত ২১ এপ্রিল পুন্টল্যান্ড উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়। তখন জাহাজে ১৭ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১০ জন পাকিস্তানের নাগরিক।

পুন্টল্যান্ডের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযান সফল হয়েছে। এ সময় ১৬ জলদস্যুকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, অভিযান শুরুর আগে জাহাজে থাকা জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি, একজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক।

অভিযানে আরও চার নাবিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ভারতীয়।

আনসার বার্নি ট্রাস্টের পরিচালক আনসার বার্নিও পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক। আহত চারজনই পাকিস্তানের নাগরিক।

আরও পড়ুন

বেলুচিস্তানে চার দিনে ৭১ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানি বাহিনীর

২৮ সেপ্টেম্বর ২০২৬

আনসার বার্নি ট্রাস্ট আগে থেকেই জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল বলে জানিয়েছেন বার্নি। তিনি আহত নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

নিহত পাকিস্তানি নাবিকদের একজন কাশিফ উমর। তিনি করাচির বাফার জোন এলাকার বাসিন্দা ছিলেন। ২৫ বছর ধরে তিনি মার্চেন্ট নেভিতে কাজ করছিলেন।

উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার বাড়িতে স্বজন ও পরিচিতরা গিয়ে শোক জানিয়েছেন। আনসার বার্নি ট্রাস্ট জানিয়েছে, উমর তার শেষ কথোপকথনে বলেছিলেন, জাহাজে খাবার, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ফুরিয়ে আসছিল।

পুন্টল্যান্ডের কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

ট্যাংকারটি ছিনতাই হওয়ার পর পাকিস্তানে নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। গত মাসে জাহাজে থাকা ১০ পাকিস্তানি নাবিককে নিরাপদে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক নৌসংস্থার (আইএমও) হস্তক্ষেপ চেয়েছিল পাকিস্তান।

এটি পুন্টল্যান্ডে সাম্প্রতিক দ্বিতীয় বড় জলদস্যুবিরোধী অভিযান। এক সপ্তাহ আগে একই ধরনের অভিযানে পুন্টল্যান্ডের সামুদ্রিক পুলিশ জানিয়েছিল, তারা ‘সিবু ১’ নামের একটি ট্যাংকার উদ্ধার করেছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই ট্যাংকারটি আগস্টে সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করেছিল।

সাম্প্রতিক বছরগুলোয় সোমালিয়ার উপকূলে জলদস্যুদের তৎপরতা আবার বাড়ছে। এতে এডেন উপসাগর ও পশ্চিম ভারত মহাসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে ২০০৮-১৪ সাল পর্যন্ত সোমালিয়ার জলদস্যুদের তৎপরতা ব্যাপক আকার ধারণ করেছিল। এতে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়।

বিশ্ব অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়। জলদস্যুদের মুক্তিপণ হিসেবে কয়েকশ মিলিয়ন ডলারও দিতে হয়েছিল।

বিশেষজ্ঞরা সাম্প্রতিক জলদস্যুতা বাড়ার পেছনে আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনকে দায়ী করেছেন। এর মধ্যে ইরান যুদ্ধের প্রভাব এবং তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও রয়েছে।

তাদের মতে, তেলের দাম বাড়ায় তেলবাহী ট্যাংকারগুলো জলদস্যুদের কাছে আরও আকর্ষণীয় লক্ষ্য হয়ে উঠতে পারে।

সূত্র : দ্য নিউজ পাকিস্তান 

সোমালি জলদস্যুপাকিস্তানি নাবিক নিহতট্যাংকারে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ