Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

শিলিগুড়ির আদালতে বিতর্ক

বিচারকের হিজাব দেখে এজলাসেই ‘জয় শ্রীরাম’

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৭:১০
বিচারকের হিজাব দেখে এজলাসেই ‘জয় শ্রীরাম’

প্রতীকী ছবি

আদালতকক্ষে বিচারকের হিজাব দেখে এক অভিযুক্তের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। বুধবার, ৩০ সেপ্টেম্বর শিলিগুড়ি মহকুমা আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের ৪ নম্বর আদালত কক্ষে এ ঘটনাটি ঘটে। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের উপস্থিতি নেওয়ার সময় হিজাব পরা মহিলা বিচারককে দেখে ওই স্লোগান দেন এক অভিযুক্ত। পরে তার আইনজীবী আদালতেই ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য যে, ঘটনাটি ঘটে ২০১৮ সালের একটি মামলার শুনানিকে কেন্দ্র করে। ওই মামলায় মোট ২৪ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা গিয়েছে , কয়েক বছর আগে একটি আন্তঃধর্মীয় বিয়েকে কেন্দ্র করে ওই মামলার সূত্রপাত। সে সময় ‘লাভ জিহাদ’- এর অভিযোগ তুলে কয়েকজন বাঘাযতীন পার্ক এলাকা থেকে মিছিল করে শিলিগুড়ির হিলকার্ট রোডে মহকুমাশাসকের দপ্তরে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। পরে ওই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

মামলার কয়েকজন অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন। অন্য কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। বুধবার তাদের আদালতে হাজির হতে বলা হয়। সেই অনুযায়ী অভিযুক্তরা শিলিগুড়ি মহকুমা আদালতের ৪ নম্বর এজলাসে হাজির হন। আদালতের কাজ শুরুর পর একে একে নাম ধরে উপস্থিতি নেওয়া হচ্ছিল। তখনই এক অভিযুক্ত বিচারকের পোশাক দেখে ‘জয় শ্রীরাম’ বলে ওঠেন বলে অভিযোগ।

তবে অভিযুক্তের আইনজীবী ত্রিদিপ বিষয়টিকে বিচারককে উদ্দেশ করে দেওয়া স্লোগান হিসেবে মানতে চাননি। তার দাবি, বিষয়টি কাকতালীয় একটি ঘটনা । নাম ধরে ডাকার সময় অভিযুক্তদের একজন না বুঝেই ওই কথা বলে ফেলেন। আদালতে সঙ্গে সঙ্গেই ক্ষমা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে ঘটনাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি উদয় শঙ্কর মালাকার বলেছেন, আদালত কক্ষে এ ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত। তার মতে, আদালতের পরিবেশে এমন আচরণ কাম্য নয় এবং আদালত চাইলে নিজে থেকেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করতে পারত।

অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক দিবাকর রায়ও ঘটনাটির সমালোচনা করেছেন। তার বক্তব্য, আদালত ধর্ম, রাজনীতি ও অন্য সব বিতর্কের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ বিচারের জায়গা। সেখানে কোনো ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

শিলিগুড়িহিজাবজয় শ্রীরামবিচারক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে