আদালতকক্ষে বিচারকের হিজাব দেখে এক অভিযুক্তের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। বুধবার, ৩০ সেপ্টেম্বর শিলিগুড়ি মহকুমা আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের ৪ নম্বর আদালত কক্ষে এ ঘটনাটি ঘটে। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের উপস্থিতি নেওয়ার সময় হিজাব পরা মহিলা বিচারককে দেখে ওই স্লোগান দেন এক অভিযুক্ত। পরে তার আইনজীবী আদালতেই ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।উল্লেখ্য যে, ঘটনাটি ঘটে ২০১৮ সালের একটি মামলার শুনানিকে কেন্দ্র করে। ওই...