Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তরুণদের নির্দেশ নয়, আলোচনার মাধ্যমে বোঝার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ২০:৪৯
শেয়ার করুন:
তরুণদের নির্দেশ নয়, আলোচনার মাধ্যমে বোঝার আহ্বান

ফাইল ছবি

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই তরুণ প্রজন্মকে বোঝার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তার মতে, বর্তমান প্রজন্ম দিশাহীন নয়। তাদের সঙ্গে নির্দেশের ভাষায় নয়, আলোচনার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

শনিবার 'বিশ্ব মঙ্গল্য সভা' নামে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভাগবত বলেন, আজকের তরুণরা প্রশ্ন করতে জানে। তাই অভিভাবক ও বয়োজ্যেষ্ঠদের উচিত তাদের প্রশ্নের যুক্তিসংগত উত্তর দেওয়া এবং নিয়মিত সংলাপ বজায় রাখা।

তিনি বলেন, নতুন প্রজন্মের মন বুঝতে হলে তাদের সময় দিতে হবে। স্নেহের সঙ্গে পাশে থাকতে হবে। পরিবারের সদস্যদের মধ্যেও এখন কথোপকথন কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভাগবতের ভাষ্য, বর্তমান ও আগের প্রজন্মের মধ্যে মানসিক দূরত্ব বেড়েছে। এ কারণে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই ব্যবধান কমাতে পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থীদের আন্দোলন বা নিট প্রশ্নফাঁসের ঘটনাকে তিনি সরাসরি উল্লেখ করেননি। সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্যও করেননি আরএসএস প্রধান।

তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভ বাড়ছে। রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সরকারের জবাবদিহি দাবি করছে।

ভাগবতের বক্তব্যের কিছু সময় পরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। যদিও এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্কের কথা তিনি বা আরএসএসের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি।

ভারতের রাজনৈতিক মহলে ভাগবতের এই মন্তব্য নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, ছাত্র অসন্তোষের আবহে তরুণদের নিয়ে তার বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে, যদিও চলমান আন্দোলন সম্পর্কে তিনি সরাসরি কোনো অবস্থান জানাননি।

আরএসএসমোহন ভাগবতভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা