ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই তরুণ প্রজন্মকে বোঝার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তার মতে, বর্তমান প্রজন্ম দিশাহীন নয়। তাদের সঙ্গে নির্দেশের ভাষায় নয়, আলোচনার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।
শনিবার 'বিশ্ব মঙ্গল্য সভা' নামে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভাগবত বলেন, আজকের তরুণরা প্রশ্ন করতে জানে। তাই অভিভাবক ও বয়োজ্যেষ্ঠদের উচিত তাদের প্রশ্নের যুক্তিসংগত উত্তর দেওয়া এবং নিয়মিত সংলাপ বজায় রাখা...