Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আরএসএসের প্রচারক থেকে শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:৩৬
আরএসএসের প্রচারক থেকে শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ছাত্র আন্দোলনের চাপে পড়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন গতকাল শনিবার। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রবীণ বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। তবে তার নিয়োগের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আরএসএস সংশ্লিষ্টতা। হুব্বলির ঈদগাহ ময়দান আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিচিতি পাওয়া জোশী দীর্ঘদিন ধরেই বিজেপির সাংগঠনিক রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কে চাপে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এমন এক নেতার হাতে তুলে দেওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।

সমালোচকদের প্রশ্ন, যে মন্ত্রণালয়ে ইতিমধ্যেই নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্ক এবং পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র চাপের মুখে সেখানে আবারও আরএসএসের সাংগঠনিক পটভূমি থেকে উঠে আসা এক নেতার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো।

উল্লেখ্য, ১৯৬২ সালের ২৭ নভেম্বর কর্নাটকের বিজয়পুরায় জন্ম প্রহ্লাদ ভেঙ্কটেশ জোশীর। হুব্বলির কেএস আর্টস কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি প্রথমে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সঙ্গে যুক্ত হন। এরপরে বিজেপিতে যোগ দিয়ে ধাপে ধাপে সংগঠনের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। ১৯৯০ এর দশকের গোড়ায় হুব্বলির ঈদগাহ ময়দান আন্দোলনে তার সক্রিয় ভূমিকা তাকে জাতীয় রাজনীতিতে পরিচিত করে তোলে।

আরও পড়ুন

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

২৫ জুলাই ২০২৬

১৯৯২ সালে বিজেপি, আরএসএস ও এবিভিপিসহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো ওই ইদগাহে জাতীয় পতাকা উত্তোলনের দাবি তোলে। ফলে তৎকালীন কংগ্রেস সরকার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় অনুমতি দেয়নি। কিন্তু ১৯৯৪ সালে বিজেপি নেত্রী উমা ভারতী ঘোষণা করেন, তিনি স্বাধীনতা দিবসে সেখানেই পতাকা উত্তোলন করবেন। যদিও কংগ্রেস সরকার কারফিউ জারি করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের গুলিতে ৬ জনের মৃত্যুও হয়। প্রহ্লাদ জোশী তখন আরএসএস ও বিজেপির কর্মী ছিলেন এবং তিনিই এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এই আন্দোলনের মাধ্যমেই তিনি কর্নাটকের রাজনীতিতে পরিচিতি লাভ করেন এবং পরে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। এই আন্দোলন কর্নাটকে সাম্প্রদায়িক মেরুকরণকে আরও উসকে দিয়েছিল।

পরবর্তীতে ২০০৪ সালে প্রথমবার ধারওয়াড় থেকে লোকসভায় নির্বাচিত হন জোশী। এরপর ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে টানা পাঁচবার একই কেন্দ্র থেকে জয়ী হয়ে কর্নাটকের বিজেপির অন্যতম প্রভাবশালী সাংসদে পরিণত হন। মূলত দলীয় সংগঠনের ভিতর থেকেই তার উত্থান। ধারওয়াড় জেলা বিজেপির সভাপতি, কর্নাটক বিজেপির সাধারণ সম্পাদক এবং ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বও পালন করেন।

আরও পড়ুন

৩৬ দিন পর আন্দোলন প্রত্যাহার করল ককরোচরা

২৫ জুলাই ২০২৬

নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে তিনি সংসদীয় বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাণিজ্যিক কয়লা খনি নিলাম এবং বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর সিদ্ধান্তে পরিবেশবাদী সংগঠন, শ্রমিক সংগঠন ও বিরোধী দলগুলির তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল জোশীকে। সংসদীয় বিষয়ক মন্ত্রী হিসেবেও বিরোধীদের অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ বিল নিয়ে পর্যাপ্ত আলোচনা না করেই সংসদ পরিচালনা করা হয়েছে। যদিও কেন্দ্রের দাবি ছিল, বিরোধীদের লাগাতার বিক্ষোভই সংসদের স্বাভাবিক কাজ ব্যাহত করেছিল।

এরপর ২০২৪ সালে তিনি ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এখন সেই দায়িত্ব বজায় রেখেই শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন তিনি। রাষ্ট্রপতির সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করেন এবং প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেন।

প্রহ্লাদ জোশীর রাজনৈতিক জীবন বারবার বিতর্কের কেন্দ্রে এসেছে। বিশেষত আরএসএস-ঘনিষ্ঠ রাজনীতি, ঈদগাহ ময়দান আন্দোলন, কয়লা নীতি এবং সংসদ পরিচালনা নিয়ে। আর এমন এক সময়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন, যখন নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কের জেরে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে। ফলে এই নিয়োগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্ব বাছাইয়ে আরএসএসের সাংগঠনিক অভিজ্ঞতাকেই বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

প্রহ্লাদ জোশীবিজেপিভারতককরোচ জনতা পার্টিআরএসএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি